দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র পরে এবার কংগ্রেসের ‘ধন্যবাদ যাত্রা’

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে কংগ্রেস। এই আবহে  ভারত জোড়ো যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রার পর এবার কংগ্রেস ‘ধন্যবাদ যাত্রা’ শুরু করার পরিকল্পনা করেছে। ১১ থেকে ১৫ জুন পর্যন্ত উত্তরপ্রদেশের  ৪০৩ টি বিধানসভা কেন্দ্রে  ‘ধন্যবাদ যাত্রা’র আয়োজন করেছে কংগ্রেস। 

কংগ্রেস সূত্রের খবর, দলের প্রবীণ নেতা-কর্মীরা এই যাত্রায় অংশগ্রহণ করবেন। পাশাপাশি  লোকসভা নির্বাচনে দলের বিজিত প্রার্থী থেকে দলের নেতা, কর্মী, সমর্থকরা  এই ‘ধন্যবাদ যাত্রা’য় অংশগ্রহণ করতে পারেন। এই যাত্রার সময় উত্তরপ্রদেশের বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হবে ভারতের সংবিধানের একটি করে প্রতিলিপি। মূলত, উত্তরপ্রদেশের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই ‘ধন্যবাদ যাত্রা’ আয়োজন করেছে কংগ্রেস।

উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বেশ ভাল ফল করেছে কংগ্রেস। ৮০ টি আসনের মধ্যে ৩৩টি আসন পেয়েছে বিজেপি, সেখানে ইন্ডিয়ার ঝুলিতে এসেছে ৪৩টি আসন। এর মধ্যে ৬টি আসনে জয়ী কংগ্রেস। ৩৭টি পেয়েছে জোট শরিক  সমাজবাদী পার্টি। অন্যদিকে ২০১৯ সালে এই উত্তরপ্রদেশ থেকে বিজেপি ৬২টি আসনে একাই জিতেছিল। তবে ২৪-এর নির্বাচনে  একদিকে গোটা দেশের পাশাপাশি উত্তরপ্রদেশে  ভরাডুবি হয়েছে বিজেপি। শুধু তাই নয় বারাণসী থেকে মোদি জিতলেও জয়ের ব্যবধান অনেকটাই কমেছে। অন্যদিকে  উত্তরপ্রদেশের একাধিক আসনে বিপুল ভোটে জয়ী হয়েছে কংগ্রেস। আর তাতেই ভোটের পর ‘ধন্যবাদ যাত্রা’ শুরু করার পরিকল্পনা করেছে কংগ্রেস।

Published by:

Share Link:

More Releted News:

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ