ত্রিপুরায় মহিলা তৃণমূল প্রার্থীকে চ্যাংদোলা করে থানা থেকে বের করল পুলিশ

ত্রিপুরায় আবারও আক্রান্ত তৃণমূল প্রার্থী। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও ফের উত্তর পূর্বের বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হলেন মহিলা তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরায় আবারও আক্রান্ত তৃণমূল প্রার্থী। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও ফের উত্তর পূর্বের বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হলেন মহিলা তৃণমূল প্রার্থী। এমনকি ওই আগরতলা পুরভোটের মহিলা তৃণমূল প্রার্থী থানায় অভিযোগ জানাতে গেলে তাঁকে চ্যাংদোলা করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি ত্রিপুরা পুলিশের সেই সদর কার্যালয়ে ঘটেছে বলে দাবি তৃণমূলের।

আগরতলা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পান্না দেব এবার তৃণমূলের টিকিটে ভোটে লড়ছেন। রবিবারও প্রচার করেন তিনি, কিন্তু সোমবার প্রচারে বের হয়েই হেনস্থার শিকার হলে ওই তৃণমূল প্রার্থী। ওই মহিলা তৃণমূল প্রার্থীর দাবি বিজেপি সমর্থকরা আমাদের বাধা দেয়। তখনই পূর্ব থানায় আমি অভিযোগ জানাই। সোমবারও ফের প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়েন তিনি। তাঁর দাবি, পুলিশ নিরাপত্তা দেবে জানিয়েও কিছু করেনি। এমনকী, তাঁর দাবি, সেসময় তৃণমূল সমর্থকদেরও মারধর করা হয়। পুলিশে অভিযোগ জানাতে গেলে তারাও কোনও কর্ণপাত করেননি। ওই মহিলা তৃণমূল প্রার্থী দাবি করেছেন, ‘পুলিশও দাবি করেছেন, ওরা (বিজেপি) যখন চাইছে না, কেন প্রচার করছেন? আপনার প্রাণের ভয় নেই?’ অভিযোগ, এরপরই আগরতলা সদর থানার মহিলা পুলিশ কর্মীরা তাঁকে চ্যাংদোলা করে সদর দপ্তর থেকে বের করে রাস্তায় বসিয়ে দিয়ে যান। জানা গিয়েছে পরে তাঁকে অন্য একটি থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগেও, আগরতলা পুরভোটে এক মহিলা তৃণমূল প্রার্থীর ঘরে ঢুকে হামলা চালানো হয়েছে। দুটি ঘটনার জন্য পশ্চিমবঙ্গের শাসকদল ত্রিপুরার শাসকদল বিজেপিকে দায়ী করছে।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে