যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাত্র বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট।   দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপ নিয়ে শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ  জানিয়েছে, একটি শক্তিশালী রাষ্ট্রের পরিচয় আগ্রাসনে নয়, বরং সংযম ও আইনের শাসন মেনে চলায়। আদালতের পর্যবেক্ষণ, ‘শক্তিশালী রাষ্ট্রের নামে’ কোনো ধরনের ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং নতুন করে অস্থিরতা উসকে দিতে পারে। 

প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ দিল্লিতে ২০ জুলাই ‘সংসদ চলো’ পদযাত্রার আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে করা একটি আবেদন প্রসঙ্গে এই পর্যবেক্ষণের কথা জানায়। ওই পদযাত্রায় সহিংসতার ঘটনা ঘটেছিল। শুনানির সময় আদালত পুলিশের উদ্দেশে স্পষ্ট বার্তা দেয়, বিক্ষোভকারীদের মোকাবিলায় সর্বোচ্চ সংযম দেখাতে হবে। গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ সংবিধান স্বীকৃত অধিকার এবং আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করতে গিয়েও সেই অধিকারকে সম্মান জানানো জরুরি বলে মন্তব্য করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন, ‘সহিংসভাবে জবাব দিলে পরিস্থিতি কেবল আরও খারাপ হবে। সবচেয়ে বড় শক্তিশালী উপায় হল শোনা। তারা কী বলছে এবং কেন আন্দোলন করছে, তা শোনা দরকার।’  

আরও পড়ুন: এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে অভিষেককে নির্দেশ, রাজি না হওয়ায় মামলা খারিজ হাইকোর্টের

আদালত আরও জানায়, যদি কোথাও পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ হয়ে থাকে, তবে তারও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। একইসঙ্গে বিক্ষোভের আড়ালে কেউ যদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকে, তাদের বিরুদ্ধেও আইন অনুজায়ী ব্যবস্থা নিতে হবে।  তবে প্রধান বিচারপতি বলেছেন, এ ধরনের বিক্ষোভ কীভাবে মোকাবিলা করা হবে, সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ওপরই ছেড়ে দিতে হবে, কারণ এই ধরনের পরিস্থিতি মোকালিলার অভিজ্ঞতা ও দক্ষতা তাদেরই রয়েছে। 

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম