এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে অভিষেককে নির্দেশ, রাজি না হওয়ায় মামলা খারিজ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিদেশযাত্রার অনুমতি পেলেন না তৃণমূল সাংসদ। আজ, বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এমনই নির্দেশ দিয়েছেন। যদিও হাইকোর্টের নির্দেশে অসন্তুষ্ট তৃণমূল সাংসদ। তিনি বিদেশেই চিকিৎসা করাবেন, এসএসকেএমে যাবেন না বলে আদালতে স্পষ্ট জানান। যার ফলে গোটা মামলাটি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল সাংসদ আইনজীবী মারফত জানিয়েছেন, এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তিনি।

সুুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিদেশ যাত্রার অনুমতি চেয়ে গতকাল, মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। সেই মামলারই শুনানি আজ, বুধবার ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। তাতে বিচারপতি অভিষেককে নির্দেশ দিয়েছিলেন বিদেশে নয়, এসএসকেএমে যেতেই হবে। তৃণমূল সাংসদের দেওয়া রিপোর্টে চিকিৎসকের নাম ও ঠিকানা নেই। রিপোর্টের সত্যতা যাচাই করতে হবে। তাই এসএসকেএমে আগামিকাল, বৃহস্পতিবার মেডিক্যাল বোর্ডের কাছে চোখ দেখাতে হবে। তারপরে সেই সংক্রান্ত রিপোর্ট শুক্রবার আদালতে জমা দিতে হবে। সেই রিপোর্ট দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে অভিষেকের আইনজীবীকে জানান বিচারপতি সৌগত ভট্টাচার্য। সেই নির্দেশের পরেই অভিষেকের আইনজীবী জানান, বিদেশেই তাঁর মক্কেল চোখের চিকিৎসা করাবেন। যার উত্তরে আদালত জানায়, দেশে এই রোগের চিকিৎসা সম্ভব। কিন্তু অভিষেকের আইনজীবীর নাছোড়বান্দা মনোভাব দেখে গোটা মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।়

আরও পডুন: অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র

এদিন অভিষেকের হয়ে আদালতে সওয়াল করেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য এবং রেবেকা ম্যামেন জন। রেবেকা বলেন, ‘এর আগেও ইডির একটি মামলায় তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। সেই বিষয়টি সুপ্রিম কোর্টেও উঠেছিল এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলের কোনও আপত্তি ছিল না।’ রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার পাল্টা বলেন, ‘সেই মামলায় অভিষেক অভিযুক্ত ছিলেন না।’

রেবেকা বলেন, ‘সেই সময় তদন্তকারী সংস্থাই স্বীকার করেছিল তিনি বিদেশে যেতে পারেন। যখন তাঁর বিরুদ্ধে অর্থ তছরুপ প্রতিরোধ মামলা নোটিস জারি হয়েছিল, তখনও সুপ্রিম কোর্ট তাঁকে রক্ষাকবচ দিয়েছিল। তদন্তকারী সংস্থাকে জানিয়ে অভিষেককে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছিল।’ একই সঙ্গে তিনি বলেন, ‘২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে তিনি মোট ১২ বার বিদেশে গিয়েছেন। অপারেশন সিঁদুর’-এর পর ভারত সরকারের প্রতিনিধিদলের সদস্য হিসাবেও বিদেশ সফরে গিয়েছিলেন। প্রতিবারই তিনি বিদেশে গিয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরে এসেছেন। তাঁর পালিয়ে যাওয়ার কোনও আশঙ্কা নেই। কলকাতায় তাঁর স্ত্রী এবং দুই সন্তান রয়েছেন। তাঁরাও এখানেই থাকবেন। অভিষেক একজন সাংসদ এবং তাঁর কাছে কূটনৈতিক পাসপোর্ট রয়েছে। ফলে তাঁর বিদেশ যাতায়াতের প্রতিটি তথ্য সরকার সহজেই নজরে রাখতে পারে। তাই তাঁকে বিদেশে যেতে দিলে তদন্ত বা মামলার অন্য পক্ষের কোনও ক্ষতি বা অসুবিধা হবে না। তিনি তদন্তে সব সময় সহযোগিতা করেছেন এবং তদন্ত প্রক্রিয়ায় অংশ নিয়েছেন।’

সওয়াল জবাবের শেষে বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের আইনজীবীকে বলেন, ‘আপনার মক্কেলের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে এবং সেগুলির শুনানিও চলছে। আপনার মক্কেল বিদেশে গেলে সেই মামলাগুলির শুনানির কী হবে? এটি একমাত্র ফৌজদারি মামলা নয়। আপনার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। অভিষেকের চিকিৎসা হওয়া অবশ্যই জরুরি। কিন্তু যদি সেই চিকিৎসা কলকাতায় বা ভারতের অন্য কোনও জায়গায় সম্ভব হয়, তা হলে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। দেশের মধ্যেই উপযুক্ত চিকিৎসা করানো উচিত।’ যদিও অভিষেকের আইনজীবীরা বিচারপতির নির্দেশ মানতে নারাজ হওয়ায় মামলাটি খারিজ করে দেওয়া হয়।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই