ধিক্কার! খেলার ছলে মন্দিরে নিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার প্রতিবেশী

অভিযুক্তকে ধরার পর, স্থানীয় বাসিন্দারা তাঁকে ব্যাপক মারধর করে এবং আটকে রেখে পুলিশকে খবর দেন। তারপর পুলিশের হাতে তুলে দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জঘন্যতম ঘটনা! দেশজুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসছে। পুরুষদের লালসা থেকে রেহাই পাচ্ছে না ৫ বছরের বাচ্চা থেকে ৭৫ বছরের বৃদ্ধা কেউই। এবার উত্তরপ্রদেশের আগ্রা থেকে একটি জঘন্যতম ঘটনা সামনে এল। সম্প্রতি আগ্রার একটি মন্দিরে, ৫ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ করেছে একজন নরপিশাচ ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তি মেয়েটির পাড়ায় থাকে বলে অভিযোগ। তিনি মেয়েটিকে খেলা এবং চকোলেট কিনে দেওয়ার নামে মন্দিরে নিয়ে আসেন। এবং মন্দিরের গর্ভগৃহে তাঁকে ধর্ষণ করে।

জানা গিয়েছে, এরপর মেয়েটি চিৎকার করতে শুরু করলে, তাঁর কণ্ঠস্বর শুনে মন্দিরে ছুটে যান মেয়েটির দিদিমা। আর দিদিমাকে মন্দিরে আসতে দেখেই অভিযুক্ত নির্যাতিতাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু দিদিমা চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায় এবং তাঁরা অভিযুক্তকে ধরে ফেলে। অভিযুক্তকে ধরার পর, স্থানীয় বাসিন্দারা তাঁকে ব্যাপক মারধর করে এবং আটকে রেখে পুলিশকে খবর দেন। তারপর পুলিশের হাতে তুলে দেন। এরপর পুলিশ মেয়েটিকে হাসপাতালে পাঠান। এবং মেডিকেল পরীক্ষায় প্রমাণ হয়ে যে, মেয়েটি ধর্ষিতা হয়েছে। তাছাড়া মন্দিরে লাগানো সিসিটিভিতেও সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়েছে। তবে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে, পুলিশ রাতে অভিযুক্তকে ছেড়ে দিয়েছে।

কিন্তু পরে স্থানীয় এবং মেয়েটির পরিবার চাপ দিতে শুরু করলে তাঁরা অভিযুক্তকে আবারও গ্রেফতার করে। ঘটনার পর, নির্যাতিতার পরিবার, এলাকার লোকজন মেয়েটি এবং অভিযুক্তকে নিয়ে জগদীশপুর থানায় পৌঁছে লিখিত অভিযোগ দাখিল করে। এই পুরো ঘটনায়, এসিপি উইমেন ক্রাইম সুকন্যা শর্মা বলেছেন যে, সংশ্লিষ্ট থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে ঘটনাস্থলে শান্তি-শৃঙ্খলা বজায় রয়েছে।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে