অতুল সুভাষের ছায়া আগ্রায়, স্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী তথ্য-প্রযুক্তি সংস্থার ম্যানেজার

জানা যায়, আগরা জেলার ডিফেন্স কলোনির বাসিন্দা ছিলেন মানব শর্মা। তিনি পেশায় একটি বড় আইটি কোম্পানির কর্মী নিয়োগের ম্যানেজার ছিলেন। গত ২৪ ফেব্রুয়ারি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঠিক অতুল সুভাষের ছায়া। স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ফেসবুক লাইভ ভিডিও করতে করতে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লেন একটি IT কোম্পানির ম্যানেজার। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। লাইভ ভিডিওতে ব্যক্তিটি তাঁর আত্মহত্যার কারণ হিসেবে স্ত্রীর নির্যাতনকে দায়ী করে গিয়েছেন। এই ঘটনায় ইতিমধ্যেই নিহতের বাবা একটি অভিযোগ দায়ের করেছেন তাঁর পুত্রবধূর বিরুদ্ধে। জানা যায়, আগরা জেলার ডিফেন্স কলোনির বাসিন্দা ছিলেন মানব শর্মা। তিনি পেশায় একটি বড় আইটি কোম্পানির (TCS) কর্মী নিয়োগের ম্যানেজার ছিলেন। গত ২৪ ফেব্রুয়ারি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে মৃত্যুর আগে মানব একটি বেদনাদায়ক ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে গিয়েছেন।

যেখানে তাঁকে বলতে দেখা যায়, ‘এর আগেও আত্মহত্যার চেষ্টা করছিলাম। কিন্তু এখন আমি আমার স্ত্রীর উপর এতটাই বিরক্ত যে মৃত্যু ছাড়া আরও কোনও বিকল্প পেলাম না। এরপর আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে মানব বলেন, আমার মনে হয়, শুধু নারী সুরক্ষার জন্যে নয়, পুরুষদের সুরক্ষার জন্যেও আইন তৈরি করা উচিত। ভিডিওর শেষে মানব তাঁর বাবার উদ্দেশ্যে বলে গিয়েছেন, ‘আমি দুঃখিত পাপা, মা আমি দুঃখিত, আক্কু আমি দুঃখিত, এবার আমি ছুটি নিচ্ছি। দয়া করে এবার কেউ পুরুষদের কথা বলুন, তাঁরা খুব একা। আমার মৃত্যুর জন্যে যেন আমার বাবা-মাকে বিরক্ত না করা হয়।’ অর্থাৎ স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়েই মৃত্যুকে বেছে নিতে বাধ্য হয়েছেন মানব, সেটাই স্পষ্ট। আর ভিডিওতে তাঁকে গলায় দড়ি বাঁধা অবস্থায় দেখা গিয়েছে। এরপরেই মানবের স্ত্রীর চরিত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রশ্ন উঠেছে।

এই ঘটনায় নিহত মানব শর্মার বাবার অভিযোগ, ‘আমার ছেলের বিয়ে হয়েছে মাত্র ১ বছর হয়েছে। চাকরির কারণে মানব তাঁর স্ত্রীকে মুম্বই নিয়ে গিয়েছিল। কিন্তু পুত্রবধূ প্রতিদিন ছেলের সঙ্গে ঝগড়া করত। শুধু তাই নয়, সে আমাদের পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দিত মাঝে মধ্যে। পুত্রবধূর কারো সঙ্গে সম্পর্ক ছিল। মানব ফেব্রুয়ারির শেষের দিকে পুত্রবধূকে নিয়ে আগরায় ফিরে আসে। এরপর পুত্রবধূ বাপের বাড়ি চলে যায়। এরপর মানবের শ্বশুরবাড়ি থেকেও ছেলেকে নানাভাবে হুমকি দিতে শুরু করে। এমনকী শারীরিকভাবেও মানবকে তাঁরা নির্যাতন করতেন।’

এমন পরিস্থিতিতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল মানব এবং জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন মানব। মৃত্যুর আগে ৬.৫৭ মিনিটের একটি বেদনাদায়ক লাইভ ভিডিও শেয়ার করে গিয়েছেন মানব। যেখানে তাঁর জীবনের সমস্ত হতাশার কথা জানিয়ে গিয়েছেন মানব। মানবের মৃত্যুর ঘটনাটি ফের বেঙ্গালুরুতে আত্মঘাতী অতুল সুভাষের স্মৃতি মনে করিয়ে দিল। যিনি মাস কয়েক আগেই স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে কয়েক পাতার সুইসাইড নোট এবং একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আত্মঘাতী হয়েছিলেন। জানা যায়, অতুল প্রসাদের স্ত্রী ডিভোর্সের সময় তাঁর খোরপোষ বাবদ কোটি কোটি টাকা চেয়েছিলেন। তিনি স্ত্রী তো বটেই, তাঁর শ্যালক এবং শাশুড়ির দ্বারাও নির্যাতনের শিকার হয়েছিলেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও একই ঘটনার সাক্ষী দেশ।

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

স্কুলে ভর্তির নিয়মে বড় বদল! পরীক্ষা নয়, লটারিতে সুযোগ, কোন বয়সে কোন শ্রেণি?

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56