আগ্রায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,৫ পুণ্যার্থীর মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের আগ্রায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও তিন জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের এটাওয়া জেলার বাসিন্দা একই পরিবারের আট জন একটি বোলেরো গাড়িতে করে রাজস্থানের কাইলাদেবী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। পুজো সেরে ফেরার পথে বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, রাত প্রায় ১১টা নাগাদ আগ্রার চিত্রাহাট থানা এলাকার পাই গ্রামের কাছে হঠাৎই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি রাস্তার ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে ঘটনাস্থলেই এক বৃদ্ধ, তাঁর ছেলে, পুত্রবধূ, নাতনি এবং গাড়ির চালকের মৃত্যু হয়।দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। গাড়ির ভাঙা জানালা দিয়ে আহতদের বাইরে বের করে আনা হয়। পরে খবর পেয়ে চিত্রাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত তিন জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ির চালক ঘুমিয়ে পড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে।

বিস্তারিত আসছে …

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

রেলের খাবারে পোকা রুখতে এআই! ২৩০০ ক্যামেরায় নজরদারি চালাচ্ছে IRCTC

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

৭৪ বছরের বৃদ্ধাকে মারধর করে লক্ষাধিক টাকার গয়না লুট, পলাতক যুবক

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূল পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক

সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র রাখার অভিযোগ, গ্রেফতার ‘কান কাটা’ দেবুর অন্যতম সহযোগী