বিজেপির সঙ্গে এখনই জোট নয়, জানিয়ে দিল জয়ললিতার দল

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ‘সনাতন ধর্ম’ নিয়ে বিতর্কের মধ্যেই দক্ষিণ ভারতে রামধাক্কা খেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল। এনডিএ’র শরিক এআইএডিএমকে সোমবার জানিয়ে দিয়েছে, ‘আপাতত বিজেপির সঙ্গে কোনও জোট নয়। লোকসভা ভোটের আগে পদ্ম শিবিরের হাত ধরা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, জয়ললিতার দলের এমন সিদ্ধান্তের ফলে দ্রাবিড়ভূমে কার্যত জোর ধাক্কা খেল কেন্দ্রের শাসকদল।

বিজেপির সঙ্গে জোট না গড়ার যে সিদ্ধান্ত নিয়েছে জয়ললিতার এআইএডিএমকে, তার পিছনে অণুঘটকের কাজ করেছে পদ্ম শিবিরের রাজ্য সভাপতি কে আন্নামালাইয়ের বেফাঁস মন্তব্য। সম্প্রতি এআইএডিএমকের প্রতিষ্ঠাতা এম জি রামচন্দ্রনের (এমজিআর হিসেবেই সর্বাধিক পরিচিত) রাজনৈতিক গুরু সি আন্নাদুরাই সম্পর্কে কটূক্তি করেছিলেন তামিলনাডুর বিজেপি রাজ্য সভাপতি। এর আগেও একাধিকবার জয়ললিতা-সহ এআইএডিএমকের নেতৃত্ব সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন আন্নামালাই। বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে দলের রাজ্য সভাপতিকে সংযত করার অনুরোধ জানিয়েছিলেন জয়ললিতার দলের নেতারা। যদিও তাতে কর্ণপাত করেননি জেপি নাড্ডা-অমিত শাহরা। ফলে যথেষ্টই অসন্তুষ্ট ছিলেন এআইএডিএমকে শীর্ষ নেতৃত্ব।

দলের প্রতিষ্ঠাতা এমজিআরের মেন্টর সি আন্নাদুরাই সম্পর্ক বিজেপি রাজ্য সভাপতি ফের বেফাঁস মন্তব্য করাতেই বিষয়টি নিয়ে হেস্তনেস্ত করার সিদ্ধান্ত নেন তাঁরা। এআইএডিএমকের সাধারণ সম্পাদক ডি জয়কুমার এদিন সাংবাদিকদের বলেন, ‘বিজেপির সঙ্গে আপাতত কোনও জোটে যাচ্ছে না দল। লোকসভা ভোটে জোট গড়ে লরা হবে কিনা, তা নিয়ে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে।’ বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাইকে তুলোধনা করে বলেন, ‘উনি লাগাতার আমাদের দলের নেতাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে চলেছেন। বিজেপি রাজ্য সভাপতি হওয়ার যোগ্যই নন।’

 

 

প্রয়াত ‘ফ্রেন্ডস’ খ্যাত পরিচালক জেমস বারোজ

বিদেশের উপহার কি আর পৌঁছাবে? থাই এয়ারওয়েজের খামখেয়ালিপনায় চরম দুর্ভোগে যাত্রীরা

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ টেবিলে শীর্ষে ব্রাজিল

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

১০ জনের প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল তুরস্ক

ট্রাম্পের ইউ-টার্ন? জি৭-এ সম্মেলনে ‘আমিই বস’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’, তুঙ্গে চর্চা

মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যান লেপচাঘাট

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

‘ট্রেন ১৮’ থেকে ‘বন্দে ভারত’, জেনে নিন নাম পরিবর্তনের অজানা ইতিহাস

আসছে Oppo Reno 16C! লঞ্চের আগেই প্রকাশ্যে স্পেসিফিকেশন

শুরু সেল, শক্তিশালী প্রসেসরে নজর কাড়ছে নতুন স্মার্টফোন Redmi Turbo 5