ভাঙনের মুখে AIADMK, দল থেকে তাড়ানো হল বিদ্রোহী নেতা ও পনিরসেলভামকে

সোমবার দলের সাধারণ পরিষদের বৈঠকে দলের অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: শিবসেনার (Shiv Sena) পরে এবার ভাঙনের মুখে জয়ললিতার (Jaylalita) হাতে গড়া এআইএডিএমকে (AIADMK)। সোমবার দলের সাধারণ পরিষদের (General Coincil) বৈঠকে দলের অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী (Edappadi K Palaniswami)। এখন থেকে তিনিই দলের সর্বময় কর্তা। আর বিদ্রোহী নেতা ও পনিরসেলভাম (O Panneerselvam), যিনি ওপিএস হিসেবে পরিচিত তাঁকে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তাড়ানো হয়েছে। সেই সঙ্গে দল থেকে বহিষ্কার করা হয়েছে তার দুই ঘনিষ্ঠ আর ভাইথিলিঙ্গম (R Vaithilingam) ও পি এইচ মনোজ পান্ডিয়ানকে (P H Manoj Pandian)।

গত কয়েকদিন ধরেই জয়ললিতার হাতে গড়া এআইএডিএমকের নেতৃত্ব নিয়ে ই পালানিস্বামীর সঙ্গে ও পনিরসেলভামের লরাই তুঙ্গে পৌঁছেছে। দলের সাধারণ  পরিষদের বৈঠক অসাংবিধানিকভাবে ডাকা হয়েছে অভিযোগ তুলে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওপিএস। যদিও ধাক্কা খেতে হয়েছে তাঁকে। সাধারণ পরিষদের বৈঠকের উপরে নিষেধাজ্ঞা জারি করতে রাজি হয়নি হাইকোর্ট। আর তার পরেই এদিন সকাল সোয়া নয়টা নাগাদ সাধারণ পরিষদের বৈঠক শুরু হয়। দলের প্রায় ২৫০০ নেতা ওই বৈঠকে যোগ দিয়েছিলেন।

বৈঠকে ওপিএসের বিরুদ্ধে দলকে দুর্বল করার চক্রান্ত করার অভিযোগ তোলেন ই পালানিস্বামী সহ বেশ কয়েকজন নেতা। আর তার পরেই দলবিরোধী কার্যকলাপে ও পনিরসেলভাম ও তাঁর দুই সঙ্গীকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে আগামী চার মাসের জন্য অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদকের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর হাতে। চার মাসের মধ্যেই সাংগঠনিক নির্বাচন সেরে ফেলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় গঠনতন্ত্রে পরিবর্তন এনে বলা হয়েছে, যাঁদের সদস্যপদের বয়স ১০ বছরের কম তাঁরা ভোটে লড়তে পারবেন না।

দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে মানতে নারাজ বিদ্রোহী নেতা ও পনিরসেলভাম। তিনি পাল্টা হুঙ্কার ছেড়ে বলেছেন, ‘কে আমায় তাড়াবে? দলের দেড় কোটি সদস্য আমাকে কো-অর্ডিনেটর হিসেবে বেছে নিয়েছিলেন। ই পালানিস্বামী বা অন্য কোন নেতার ক্ষমতা নেই আমায় তাড়ানোর।’

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের