বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত পাইলটের বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি: এয়ার ইন্ডিয়ার বিমান AI171 দুর্ঘটনার চলমান তদন্তে “বিশ্বাসযোগ্যতা এবং স্বচ্ছতার অভাব” রয়েছে বলে এবার সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছেন প্রয়াত ক্যাপ্টেন সুমিত সাবরওয়ালের বাবা। আগেও সুমিতের বাবা পুষ্করাজ সবরওয়াল AAIB অর্থাৎ Aircraft Accident Investigation Bureau-এর তৈরি তদন্ত রিপোর্ট মানতে অস্বীকার করেন তিনি। এ বার ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস (FIP) ও প্রয়াত ক্যাপ্টেনের বাবা একসঙ্গে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করল। বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে ওই আবেদনে।

১০ অক্টোবর পুষ্করাজ সাবরওয়াল এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস (এফআইপি) যৌথভাবে দাখিল করা এই রিট পিটিশনে এআই ১৭১ দুর্ঘটনার তদন্তের জন্য একটি "আদালত পর্যবেক্ষণ কমিটি" গঠনের দাবি জানানো হয়েছে। আবেদনে আরও দাবি করা হয়েছে যে AAIB) কর্তৃক পরিচালিত সমস্ত পূর্ববর্তী তদন্ত বন্ধ হিসাবে গণ্য করা হোক এবং সমস্ত গুরুত্বপূর্ণ প্রমাণ সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে একটি বিচারিকভাবে তদারকি কমিটি বা তদন্ত আদালতে স্থানান্তর করা হোক, যার সদস্য হিসেবে স্বাধীন বিমান চলাচল এবং প্রযুক্তিগত বিশেষজ্ঞরা থাকবেন।  প্রথম আবেদনে বলা হয়েছে,  "১২.০৬.২০২৫ তারিখে আহমেদাবাদে ঘটা এয়ার ইন্ডিয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার একটি সুষ্ঠু, স্বচ্ছ এবং প্রযুক্তিগতভাবে শক্তিশালী তদন্ত পরিচালনার জন্য এই মাননীয় আদালতের একজন অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে একটি বিচারিক পর্যবেক্ষণ কমিটি বা তদন্ত আদালত গঠন করার দাবি করা হয়েছে"।

দ্বিতীয় আবেদনে অনুরোধ করা হয়েছে যে "১২.০৭.২০২৫ তারিখের প্রাথমিক প্রতিবেদন সহ উক্ত দুর্ঘটনায় বিবাদীদের দ্বারা পরিচালিত সমস্ত পূর্ববর্তী তদন্ত বন্ধ করে দেওয়া হোক এবং সমস্ত প্রাসঙ্গিক উপকরণ, তথ্য এবং রেকর্ড বিচারিক পর্যবেক্ষণ কমিটি বা তদন্ত আদালতে স্থানান্তর করা হোক।" আবেদনে বলা হয়েছে যে আবেদনকারীরা দুর্ঘটনার তদন্তে বিশ্বাসযোগ্যতা এবং স্বচ্ছতার অভাবের কারণে গুরুতরভাবে ক্ষুব্ধ এবং এই ঘটনা "বোয়িং ৭৮৭-এর নকশার ত্রুটি তদন্তে ব্যর্থতা" এবং 'জ্বালানি সুইচ ও পাইলটের ভুল ত্রুটিঅ-কে তুলে ধরে। আবেদনে আরও  অভিযোগ করা হয়েছে যে "পাইলটের দোষারোপের একটি আখ্যান তৈরি করে, AAIB তদন্তের স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা এবং অখণ্ডতার সাথে আপস করেছে, ICAO অ্যানেক্স ১৩-এর অধীনে গুরুতর আইনি এবং আন্তর্জাতিক দায়বদ্ধতা তৈরি করেছে"। 

 প্রসঙ্গত, আহমমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকগামী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার AI171-এর প্রধান পাইলট ক্যাপ্টেন সুমিত সাবরওয়ালের ৯১ বছর বয়সী বাবা পুষ্করাজ সাবরওয়াল এর আগে বেসামরিক বিমান চলাচল সচিব এবং AAIB-এর  ডিরেক্টর জেনারেলকে চিঠি লিখে বিমান (দুর্ঘটনা ও ঘটনা তদন্ত) বিধি, ২০১৭-এর নিয়ম ১২-এর অধীনে আনুষ্ঠানিক তদন্তের দাবি জানিয়েছিলেন। এই দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু হয়েছিল। বিমানে ছিলেন পাইলট, ক্রু সহ ২৪২ জন যাত্রী। যাদের মধ্যে মাত্র একজন বেঁচে ফিরেছেন। 

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে