ফের বোমাতঙ্ক, দুবাইগামী বিমানের জরুরি অবতারণ জয়পুরে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বোমা হামলার হুমকি এল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে। শনিবার রাত পৌনে ১২টা নাগাদ মেলের মাধ্যমে  দুবাই থেকে জয়পুরগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে আসে এই হুমকি । আর এই ঘটনার পরেই তড়িঘড়ি রাত ১টা ২০ মিনিটে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা হয়  বিমানটিকে।

এই প্রসঙ্গে জয়পুর বিমানবন্দর পুলিশের এসএইচও সন্দীপ বাসেরা জানিয়েছেন  , বোমা হামলার হুমকির সময় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের মধ্যে ছিলেন  ১৮৯ জন যাত্রী। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি জরুরি অবতারণ করা হয় বিমানটিকে।  ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে তল্লাশি। তবে এখন পর্যন্ত কোন সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি বলে খবর। 

উল্লেখ্য, শুক্রবার দিল্লি থেকে লন্ডনগামী ভিস্তারার একটি বিমানে আসে বোমা হামলার হুমকি। আর সেই হুমকির জেরে  ফ্রাঙ্কফুর্টের দিকে  ঘুরিয়ে দেওয়া হয় বিমানটিকে। বলা বাহুল্য, গত কয়েকদিন ধরে প্রায় ৪০ টি বিমানে এসেছে ভুয়ো বোমা  হামলার হুমকি। তারমধ্যে গত বৃহস্পতিবার   চারটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের, দুটি ভিস্তারার এবং একটি ইন্ডিগোর বিমানে এসেছিল হুমকি।   স্বাভাবিকভাবে এই ঘটনার জেরে  ব্যাহত হচ্ছে বিমান পরিষেবা। তবে কারা লাগাতার এই বোমা হামলার হুমকি দিয়ে মেল করছে তা জানতে শুরু হয়েছে তদন্ত।  

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ