এবার টলিপাড়াতেও SIR-এর থাবা! বাদ পড়ল কয়েক হাজার ভোটার, শনি ও রবিতে ভোট

এবার টলিউডেও পড়ল এসআইআরের থাবা। রাজ্যে পালাবদলের পর বাংলার বিনোদন ইন্ডাস্ট্রিতে শেষ হয়েছে প্রাক্তন মন্ত্রী স্বরূপ বিশ্বাসের জমানা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার টলিউডেও পড়ল এসআইআরের থাবা। রাজ্যে পালাবদলের পর বাংলার বিনোদন ইন্ডাস্ট্রিতে শেষ হয়েছে প্রাক্তন মন্ত্রী স্বরূপ বিশ্বাসের জমানা। এরপর প্রথম ফেডারেশনের ভোট হতে চলেছে টলিউডে। স্বরূপ বিশ্বাস চলে যাওয়ার পর ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচনের জন্যেই এই ভোটপর্ব অনুষ্ঠিত হবে। তার আগেই জানা গেল, এসআইআরের থাবায় টলিপাড়ায় বাদ গিয়েছে অনেক ভোটারের নাম। আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আগে ভোটার সংখ্যা ছিল ৮০০০ জন। কিন্তু এবার ভোত দেবেন মাত্র ৪১১০ জন। প্রথম দিনের বৈধ ভোটারের সংখ্যা ২৪১০। দ্বিতীয় দিনের ভোটারের সংখ্যা ১৭০০।

জানা গিয়েছে, এসআইআরের কোপে প্রায় ১০০০ জনের নাম বাদ গিয়েছে। এছাড়া বৈধ ভোটারের তকমা পাননি এমন প্রায় ৩০০০ ভোটার রয়েছেন। এদের মধ্যে কেউ ভোটার কার্ড জমা দিতে পারেননি। কেউ আবার দুটো গিল্ডের সদস্য থাকায়, নিয়ম মাফিক এক জায়গা থেকে নাম বাদ গিয়েছে। বর্তমানে ফেডারেশনের হার্ড ডিস্ক পুলিশের হেফাজতে। তাই আনুমানিক একটা হিসেব ধরে এগোতে হচ্ছে। শনিবার ১৬টি গিল্ডের নির্বাচন হবে। এদের মধ্যে রয়েছে, মেকাপ আর্টিস্ট গিল্ড, সিনে ভিডিয়ো কস্টিউম গিল্ড,  ক্রাফ্ট ওয়ার্ক গিল্ড,  সিনে রাইটার্স গিল্ড এবং সিনে ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ড। ইতিমধ্যেই নমিনেশন জমা পড়ে গিয়েছে।

রবিবার ১১টি গিল্ডের নির্বাচন হবে। এগুলি হল সাউন্ড গিল্ড, ইলেকট্রিশিয়ান গিল্ড,  হেয়ার ড্রেসার্স গিল্ড,  স্টিল ফটোগ্রাফার গিল্ড, আর্ট ডিরেক্টর্স গিল্ড, ট্রলি সেটিং টেকনিশিয়ান গিল্ড,  এডিটর্স গিল্ড, সিনেমাটোগ্রাফার গিল্ড, কার্পেন্টার্স ও সেটিংস গিল্ড, স্টান্ট গিল্ড এবং জুনিয়র আর্টিস্ট গিল্ড। ইতিমধ্যেই  ৭টি গিল্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গিয়েছে। আরও জানা গিয়েছে, মোট চারটি স্টুডিয়ো যথা, টেকনিশিয়ান স্টুডিয়ো, এন্টি ওয়ান স্টুডিয়ো,  ইন্দ্রপুরী স্টুডিয়ো ও ভারতলক্ষ্মী স্টুডিয়োতে ভোটগ্রহণ পর্ব চলবে। নির্বাচনের জন্য মোতায়েন থাকবে প্রচুর পুলিশ।‌ আর ভোটের জন্যে শনি ও রবিবার টলিপাড়ায় শুটিং বন্ধ রাখা হয়েছে। সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হবে।

‘তদন্ত সংক্রান্ত তথ্য ফাঁস করা হচ্ছে’, হাই কোর্ট গুরুত্ব না দেওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

জগদ্ধাত্রী পুজোর আগেই বড় সাফল্য, গোপন অভিযানে হিন্দমোটর থেকে উদ্ধার ৩০ কেজি গাঁজা, ধৃত ৪

বাড়িতে বানিয়ে ফেলুন রূপচাঁদা মাছের কোফতা, জমবে দুপুরের খাবার

শিমুল গাছে ফুটে উঠল স্বয়ং বজরংবলী! দর্শন করতে দূরদূরান্ত থেকে নদিয়ায় আসছেন ভক্তরা

‘ওকে মারো, ও এটাই ডিজার্ভ করে’, প্রকাশ্য রাস্তায় মহিলাকে হেনস্থা, ভাইরাল ভিডিও

প্রি-ওয়েডিং শ্যুটে একগুচ্ছ বেলুনের টানে উড়তে বসেছিলেন তরুণী, ক্যামেরাম্যানের তৎপরতায় বাঁচল প্রাণ

উৎসবের মরসুমে স্বস্তির নিঃশ্বাস, এক ধাক্কায় কয়েক হাজার টাকা কমল সোনা-রুপোর দাম

দত্তপুকুরে সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার সুইসাইড নোট!

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ