ভেঙে পড়া বিমানের পাইলটের ৮,২০০ ঘন্টা উড়ানের অভিজ্ঞতা ছিল, তবু….

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: ভয়াবহ বিমান দুর্ঘটনার সম্মুখীন হয়েছে আহমেদাবাদ। বৃহস্পতিবার আহমেদাবাদের মেঘানিনগরে দুর্ঘটনাটি ঘটে। বি জে মেডিক্যাল কলেজের একটি হোস্টেলের উপর ভেঙে পড়েছে ১১ বছরের পুরনো একটি ৭৮৭-৮ ড্রিমলাইনার বোয়িং বিমান। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটিতে প্রচুর পরিমাণে জ্বালানি মজুত ছিল।

মোট ২৪২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী এবং ২ জন পাইলট সহ মোট ১২ জন ক্রু মেম্বার। ৫৯ জন বিদেশি যাত্রী ছিলেন। তার মধ্যে কানাডার ছিলেন ১ জন, ব্রিটেনের ৫২ জন, পর্তূগালের ৬ জন। সকল যাত্রীর মধ্যে ১৩ জন ছিল শিশু। ভয়াবহ দুর্ঘটনায় ২৪২ জনেরই মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। এখনও পর্যন্ত ৫০ জন যাত্রীর দেহ উদ্ধার হয়েছে। খবর পাওয়া যাচ্ছে ১৭৯ জনের মৃত্যুর। চলছে উদ্ধারকার্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছেন মোদি।

বিমানটির ক্যাপ্টেন ছিলেন সুমিত সাভারওয়াল। তাঁর সঙ্গে ফার্স্ট অফিসার ছিলেন ক্লাইভ কুন্ডার। ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল একজন এলটিসি। তাঁর হাতেই ছিল বিমানের কমান্ড। সুমিতের ৮২০০ ঘন্টার অভিজ্ঞতা ছিল এলটিসিতে। সহ-পাইলট ক্লাইভ কুন্ডারের ১১ ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল।

সাধারণত বিমান যখন ওড়ে, তখন সাধারণত দুজন পাইলট থাকে। একজন হন ক্যাপ্টেন। তিনি বিমানটি চালান। তাঁর সঙ্গে থাকেন একজন পাইলট ফার্স্ট অফিসার। তিনি সাধারণত জুনিয়র পাইলট হন। পাঁচ বছরের অভিজ্ঞতার পর, একজন ফার্স্ট অফিসারকে ক্যাপ্টেন পদে উন্নীত করা হয়।

এয়ার ইন্ডিয়ার এই বিমানটি আহমেদাবাদ থেকে ২৩ নম্বর রানওয়ে ধরে দুপুর ১:৩৯ (০৮০৯ ইউটিসি) মিনিটে টেক অফ করে। কিন্তু, কিছুক্ষণ পরেই, এটিসি-তে একটি মে ডে কল আসে। যে কোনও ফ্লাইটে, ‘মেডে কল’ হল একটি জরুরি বার্তা, যার মাধ্যমে পাইলট বোঝান যে বিমানটি গুরুতর সমস্যায় পড়তে চলেছে এবং যাত্রী বা ক্রুদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। গুরুতর সমস্যা বলতে হতে পারে বিমানের ইঞ্জিন বিকল হয়ে যাওয়া, বিমানে আগুন ধরে যাওয়া, মাঝ আকাশে সংঘর্ষের আশঙ্কা অথবা হাইজ্যাকিংয়ের মতো পরিস্থিতি।

এই কলের মাধ্যমে, যেকোনও পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) এবং কাছাকাছি থাকা বিমানগুলিকে সতর্ক করে যে তার বিমানটির তাৎক্ষণিক সাহায্যের প্রয়োজন। বিমানের রেডিওতে তিনবার বলা হয় – “মেডে, মেডে, মেডে”। এই তিনবার বলার মাধ্যমে স্পষ্ট হয় যে এটি কোনও রসিকতা নয়, বরং বাস্তবিক সংকট। সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম সেই বিমানটিকে অগ্রাধিকার দিয়ে জরুরি অবতরণের অনুমতি দেয়। রানওয়ে পরিষ্কার করা, অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেড প্রস্তুত রাখা হয়। ‘মেডে’ শব্দটি এসেছে ফরাসি শব্দ “মেইডার” থেকে, যার অর্থ ‘আমাকে সাহায্য করুন’। যদি পরিস্থিতি খুব গুরুতর না হয় তবে উদ্বেগের বিষয় থাকে, তবে পাইলট ‘প্যান-প্যান’ উচ্চারণ করেন। এর অর্থ বিপদ ‘মেডে’র থেকে কম গুরুতর।

এদিন ক্যাপ্টেনের কাছ থেকে ‘মেডে’ কল পাওয়ার পর বিমানটিতে ATC থেকে কল করা হয়। কিন্তু কোনও সাড়া মেলেনি। রানওয়ে ২৩ থেকে উড়ানের ৭ মিনিটের মধ্যেই একটি নির্মীয়মান বাড়ির উপর ভেঙে পড়ে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান।

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর