আকাশে চক্কর খেয়ে ফিরে এল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান, কী কারণ লুকিয়ে রয়েছে নেপথ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: ১২ জুন গোটার বিশ্বের জন্য হয়ে রইল এক কালো দিন। এই দিনেই গুজরাতের আহমেদাবাদে বি জে মেডিক্যাল কলেজের একটি হোস্টেলের উপর ভেঙে পড়েছিল ১১ বছরের পুরনো একটি ৭৮৭-৮ ড্রিমলাইনার বোয়িং বিমান। বিমানটিতে প্রচুর পরিমাণে জ্বালানি মজুত ছিল।  ভেঙে পড়ার পরেই বোয়িংয়ে আগুন ধরে যায়। ১ জন বাদে বিমান এ থাকা সকল যাত্রী, দুই পাইলট, ও ক্রু সদস্যরা মারা যান এই দুর্ঘটনায়। উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যে ডাক্তারি পড়ুয়াদের হোস্টেলের উপর ভেঙে পড়ে বিমানটি। বৃহস্পতিবার আহমেদাবাদের মেঘানিনগরে দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার দুর্ঘটনাগ্রস্ত এলাকা খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট (AIC129) শুক্রবার সকালে তিন ঘন্টা আকাশে থাকার পর মুম্বইতে ফিরে আসে। ফ্লাইটটি ভোর ৫:৩৯ মিনিটে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

সর্বশেষ আপডেট অনুসারে, ফ্লাইটটি আলিবাগের কোথাও ছিল, যা মুম্বই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। শুক্রবার সকালে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান AIC129 তিন ঘন্টা আকাশে চক্কর খায়। তারপর মুম্বইতে ফিরে আসে। ফ্লাইটটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর ৫:৩৯ মিনিটে টেক অফ করে।

১২ এবং ১৩ জুন রাতে ইরানে-ইজরায়েলের হামলার পর বেশ কয়েকটি ফ্লাইটের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। শুক্রবার সকালে ইরানের পরমাণু কেন্দ্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার সহ একাধিক জায়গায় বিমান হামলা চালায়। তারপরেই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান।

বৃহস্পতিবার ২৪২ জন আরোহী নিয়ে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ভেঙে পড়ার পরের দিনেই এই ঘটনা মানবমননে উদ্বেগের সৃষ্টি করেছে। বিমানটি পরিচালনা করেছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল। তাঁর ৮,২০০ ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল। সুমিতকে সহায়তা করেছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার। তিনিও ১,১০০ ঘণ্টা বিমান উড়িয়েছিলেন আগে।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ