ভুয়ো স্টিং অপারেশনের ভিডিও! আপের বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃণমূল

বিধায়ক কিংবা নেতা-নেত্রী কিনে কীভাবে দল চলে তার একটি স্টিং অপারেশন ঘিরে চাঞ্চল্য গোয়ায়। রাত পোহালেই পশ্চিম ভারতের এই সৈকত রাজ্যে নির্বাচন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধায়ক কিংবা নেতা-নেত্রী কিনে কীভাবে দল চলে তার একটি স্টিং অপারেশন ঘিরে চাঞ্চল্য গোয়ায়। রাত পোহালেই পশ্চিম ভারতের এই সৈকত রাজ্যে নির্বাচন। তার আগেই স্টিং অপারেশনের ভিডিও ঘিরে তোলপাড় গোয়ার রাজনীতি। যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে ওই ভিডিও ‘ভুয়ো’। যার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দরবারে গিয়েছে তৃণমূল নেতৃত্ব। সম্প্রতি একটি টিভি চ্যানেলে সম্প্রচারিত স্টিং অপারেশনে দেখানো হয়, ভোটের পর কী ভাবে বিধায়ক কেনাবেচা করা হবে তা নিয়ে আলোচনা করছেন গোয়ার কংগ্রেস এবং তৃণমূল প্রার্থীরা। সেই আলোচনায় রয়েছেন কংগ্রেস নেতা স্যাভিও ডি’সিলভা, আভের্তানো ফুর্তাদো এবং সঙ্কল্প আমনকার এবং তৃণমূল নেতা চার্চিল আলেমা।

কীভাবে বিধায়ক কিনে নানান সুযোগ সুবিধা দেওয়া হয় তা আলোচনা হচ্ছে ওই ভিডিওতে। ওই টিভি চ্যানেলে মাত্র কিছুক্ষণ ভিডিওটি ছিল। যা পরমুহূর্তেই সরিয়ে দেওয়া হয়। যদিও সেই স্টিং-এর ভিডিও টুইট করে শেয়ার করে আম আদমি পার্টি। তৃণমূলের অভিযোগ ভিডিওটি ভুয়ো ও মিথ্যাচার করতেই ভোটের আগে প্রচার করা হচ্ছে। কারণ ভিডিওতে যাকে তৃণমূল প্রার্থী চার্চিল আলেমা বলা হচ্ছে সেটা আসলে অন্য কেউ। যার ভিত্তিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা গোয়া তৃণমূলের সহ-কোর্ডিনেটর সুস্মিতা দেব।

ভিডিয়োটি ভুয়ো বলেই দাবি করেছেন রাজ্যসভার সাংসদ। তিনি জানিয়েছেন, ‘আপ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই ভিডিয়োটি সম্প্রচার করেছে। সেখানে বেনাউলিমের প্রার্থী চার্চিল আলেমাও হিসাবে যাকে দেখা যাচ্ছে তিনি আসলে চার্চিল নন। এটা স্পষ্টতই একটা গভীর রাজনৈতিক চক্রান্ত। তার কারণ আপ ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছে।’ কংগ্রেসের তরফেও ভিডিয়োটি ভুয়ো বলে দাবি করা হয়েছে।

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া