‘আমিই সভাপতি’, এনসিপি প্রধানের পদ থেকে শরদ পওয়ারকে হঠিয়ে ঘোষণা অজিতের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দলের অধিকাংশ বিধায়কের সমর্থন হাসিল করার পরেই  কাকা শরদ পওয়ারকে এনসিপির প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিলেন বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা অজিত পওয়ার। বুধবার বিকেলে তিনি এনসিপির পদ থেকে দলের প্রতিষ্ঠাতা সভাপতিকে হঠানোর পরে গর্জন ছেড়েছেন ‘আমিই দলের সভাপতি। শরদ পওয়ার আর দলের সঙ্গে যুক্ত নন।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, শেষ পর্যন্ত শিবসেনার মতোই এনসিপির অধিকার ও প্রতীক নিয়ে কাকা-ভাইপোর লড়াই আদালতে গড়ানো সময়ের অপেক্ষা।

দলে ভাঙন ধরিয়ে অনুগামীদের নিয়ে গত রবিবারই মহারাষ্ট্রে সেনা-বিজেপি সরকারে যোগ দিয়েছিলেন এনসিপি নেতা অজিত পওয়ার। আর তার ২৪ ঘন্টার মধ্যেই শক্তি প্রদর্শনে বুধবার আলাদা-আলাদা বৈঠক ডেকেছিল এনসিপির যুযুধান দুই গোষ্ঠী। যদিও দলের প্রতিষ্ঠাতা সভাপতি শরদ পওয়ারকে শক্তির নিরিখে টেক্কা দিয়ে গিয়েছেন ভাইপো অজিত। যেখানে মরাঠা স্ট্রংম্যানের বৈঠকে মাত্র ১৩ এনসিপি বিধায়ক হাজির ছিলেন, সেখানে অজিতের পাশে দাঁড়িয়েছেনম দলের ৩৫ বিধায়ক। আর শক্তি প্রদর্শনের প্রথম রাউন্ডে বাজিমাত করার পরেই কাকা শরদ পওয়ারকে শায়েস্তা করার পথে হেঁটেছেন ভাইপো।

ইতিমধ্যেই ‘বিজেপি ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত জাতীয় নির্বাচন কমিশনের কাছে এক চিঠি পাঠিয়ে নিজেকে এনসিপি সভাপতি হিসেবে দাবি করেছেন অজিত পওয়ার। ওই চিঠিতে তিনি জানিয়েছেন, এনসিপির সভাপতি পদে আর নেই শরদ পওয়ার। ফলে তাঁর চিঠিকে যেন আর দলীয় চিঠি বলে গণ্য না করা হয়। সেই সঙ্গে দলের প্রতীক ঘড়ি যাতে শরদ গোষ্ঠী না ব্যবহার করতে পারেন সেই অনুরোধও জানিয়েছেন। যদিও অজিতের দাবিকে গুরুত্বই দিতে চাননি শরদ।

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!