শর্তসাপেক্ষে ‘ঘড়ি’ প্রতীক ব্যবহারের অনুমতি পেল অজিত পওয়ার গোষ্ঠী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের মুখেই বড়সড় স্বস্তি পেল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি। মঙ্গলবার শর্তসাপেক্ষে অজিত গোষ্ঠীকে নির্বাচনী প্রতীক হিসাবে ‘ঘড়ি’ চিহ্ন ব্যবহারের অনুমতি দিল শীর্ষ আদালত। পাশাপাশি শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি শিবিরকে আলাদা রাজনৈতিক দলের স্বীকৃতি ও প্রতীক বরাদ্দের জন্যও নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ।

গত জুলাইতে দলে ভাঙনের পরেই নিজেদের আসল এনসিপি দাবি করে নির্বাচন কমিশনের দরজায় কড়া নেড়েছিল যুযুধান দুই শিবির। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে অজিত পওয়ার গোষ্ঠীকে আসল এনসিপি হিসাবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ‘ঘড়ি’ প্রতীকও বরাদ্দ করা হয়। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় শরদ পওয়ার গোষ্ঠী। আগের দিন মামলার শুনানিতে শরদ পওয়ারের ছবি দলের প্রচারে ব্যবহার না করার নির্দেশ দিয়েছিল বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ। এমনকি ওই বিষয়ে হলফনামাও চেয়েছিল।

মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ এনসিপির দুই গোষ্ঠীর লড়াইকে ভোটারদের সঙ্গে মশকরা বলে পর্যবেক্ষণ মন্তব্য করে। সেই সঙ্গে অজিত পওয়ার গোষ্ঠীকে শুধু মহারাষ্ট্রই নয়, গোটা দেশেই দলের প্রচারে বা পোস্টারে শরদ পওয়ারের ছবি ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। লোকসভা ভোটের জন্য অজিত গোষ্ঠীকে ‘ঘড়ি’ প্রতীক ব্যবহার করার অনুমতি দিলেও শর্ত দিয়েছেন বিচারপতিরা। ইংরেজি, মরাঠা ও হিন্দি ভাষায় প্রকাশিত সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে অজিত গোষ্ঠীকে জানাতে হবে ‘ঘড়ি’ প্রতীক নিয়ে আদালতে মামলা বিচারাধীন।

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!