‘জনগণের কাছে ভোট তো আমার কাছে টাকা’, ভোটারদের খোলাখুলি হুমকি অজিত পওয়ারের

Share:

নিজস্ব প্রতিনিধি, মালেগাঁও: ভারতের ভোট ব্যবস্থায় কি ক্রমশই জাঁকিয়ে বসছে ‘কড়ি দিয়ে কিনলাম’ তত্ত্ব। গত কয়েক দশকে গোবলয় ও দক্ষিণী রাজ্যে ভোটে মানি ও মাসল (অর্থ ও পেশী) পাওয়ারের রমরমা লক্ষ্য করা গিয়েছে। বিপুল পরিমাণ অর্থ উড়িয়ে জনপ্রতিনিধি হওয়াটা নতুন কিছু নয়। কিন্তু খুল্লামখুল্লা প্রচারের মঞ্চে দাঁড়িয়ে পরোক্ষে টাকা দিয়ে ভোট কেনার হুঙ্কার দিতে শোনা যায়নি। তবে এবার সেই ঘটনারও সাক্ষী হলেন মালেগাঁওয়ের বাসিন্দারা। ভোট প্রচারে এসে সরাসরি টাকা দিয়ে ভোট কেনার ঘোষণা করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ার। ইতিমধ্যেই তাঁর ওই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

মালেগাঁও পুরসভার নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অজিত পওয়ার। মঞ্চ থেকেই ভোটারদের হুমকি দিয়ে তিনি বলেন, ‘আপনাদের কাছে ভোট রয়েছে তো আমার কাছে টাকা। যদি আমাদের প্রার্থী জয়ী হন, তাহলে এখানকার উন্নতির জন্য টাকার অভাব হবে না। যদি আপনারা আমাদের প্রার্থীকে না জেতান, তাহলে এক পয়সাও দেব না।’ প্রকাশ্য ভোট প্রচারের মঞ্চ থেকে উপমুখ্যমন্ত্রীর মুখে এমন কথা শুনে উপস্থিত শ্রোতারা পরস্পরের মুখ চাওয়া-চাওয়ি করতে থাকেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘সরকারি টাকা কী অজিত পাওয়ারের পৈতৃক সম্পত্তি? জনগণের করের টাকা কোষাগারে জমা পড়ে। সেই টাকা কিভাবে আটকে রাখার কথা বলেন উনি।’

অজিত পওয়ারের মন্তব্যের সমালোচনা করেছেন মহারাষ্ট্র বিধান পরিষদের প্রাক্তন বিরোধী নেতা অম্বাদাস দানভে। তাঁর কথায়, ‘জনগণকে ভোট দেওয়ার জন্য সরাসরি হুমকি দিয়েছেন অজিত পওয়ার। তার বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

সূর্যগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন

স্বপ্নে ছোবল দিচ্ছে বিষধর সাপ! জানেন এটা শুভ নাকি অশুভ ইঙ্গিত?

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!