স্ত্রী প্রজ্ঞার জন্যই কী পিসি মায়াবতীর রোষানলে ভাইপো আকাশ? জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অশোক সিদ্ধার্থের মেয়েকে বিয়ে করার জন্যই মায়াবতীর রোষানলে ভাইপো আকাশ আনন্দ! এই নিয়ে শুরু হয়েছে জল্পনা । এই আবহে আকাশ আনন্দকে বিএসপির সমস্ত দায়িত্ব থেকে  বহিষ্কার করা নিয়ে দলের তরফ থেকে প্রকাশিত হল  বিজ্ঞপ্তি । সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে,’ অশোক সিদ্ধার্থকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়। কিন্তু  তাঁর মেয়ে প্রজ্ঞাকে বিয়ে করেছেন আকাশ। সেইজন্য তাঁকে দলের সমস্ত দায়িত্ব থেকে সরানো হয় ।’ 

বিজ্ঞপ্তিতে এও জানান হয়েছে,’ আকাশকে সরানোর জন্য শ্বশুর শ্রী অশোক সিদ্ধার্থ সম্পূর্ণরূপে দায়ী । এরআগে অশোক বিএসপির অনেক ক্ষতি করেছিলেন । আর এখন তাঁর জন্যই আকাশের ক্যারিয়ারে ক্ষতি হচ্ছে ।’ বলা বাহুল্য, অশোক সিদ্ধার্থ আগে মায়াবতীর ঘনিষ্ঠ মহলের একজন নেতা ছিলেন। মায়াবতীর অনুগতদের তালিকায় তাঁর স্থান ছিল   প্রথমে । মায়াবতী  তাকে আইন পরিষদের (এমএলসি) সদস্য এবং তারপর ২০১৬ সালে রাজ্যসভার সাংসদ করেন। ২০২২ সাল  পর্যন্ত দায়িত্ব পালন করে ছিলেন।    ২০২৩ সালেই তাঁর  মেয়ে প্রজ্ঞাকে বিয়ে করেন আকাশ। আচমকাই ২০২৪ সালে অশোককে দল থেকে সরিয়ে দেন মায়াবতী ।  এরপর থেকে দলের মধ্যে সন্দেহ শুরু হয় আকাশের ওপর কতটা প্রভাব ফেলছে স্ত্রী প্রজ্ঞা এবং শ্বশুর । সেইজন্য তড়িঘড়ি ভাইপোকে সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দিলেন বিএসপি নেত্রী মায়াবতী । 

উল্লেখ্য, ২০১৯ সালে মায়াবতীর লোকসভা নির্বাচনের প্রচারের সময় বিশিষ্ট মুখ ছিলেন ভাগ্নে  আকাশ আনন্দ । রাজনৈতিক উত্তরসূরির আগে আকাশ বিএসপি  দলের জাতীয় সমন্বয়ক ছিলেন। মায়াবতী, যিনি সর্বদা পরিবারতান্ত্রিক রাজনীতির বড় সমালোচক ছিলেন। তিনিই আবার ২০১৯ সালে তাঁর ভাইপো  আনন্দ কুমারকে দলের জাতীয় সহ-সভাপতি নিযুক্ত করেছিলেন। বাণিজ্য শাখা নিয়ে  গ্র্যাজুয়েশন পাশ করে আকাশ আনন্দকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারে  মায়াবতীর সঙ্গে দেখা গিয়েছিল। এরপর তাঁকেই উত্তরাধিকার বানিয়েছিলেন  বিএসপি সুপ্রিম। আর এবার সেই আকাশকেই দলের দায়িত্ব থেকে দূরে সরিয়ে দিলেন মায়াবতী । 

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বিক্ষোভ বাঁকুড়ায়