এই মুহূর্তে

‘নৈতিকভাবে দুর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠান’, জ্ঞানেশের কমিশনকে নিশানা অখিলেশের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ‘বিশ্বাসযোগ্যহীন’ নির্বাচন কমিশনের সঙ্গে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্ঘাত চরমে পৌঁছেছে। স্বাধীন ভারতে প্রথমবার কোনও রাজনৈতিক দলকে ‘মাস্তানের’ কায়দায় সরাসরি হুমকি দিয়েছে ‘বিজেপির শাখা সংগঠন’ হিসাবে অভিযুক্ত নির্বাচন কমিশন। যা বিস্মিত করেছে রাজনৈতিক মহলকে। এবার মমতার পাশে দাঁড়িয়ে জ্ঞানেশ গ্যাং-কে পাল্টা বিঁধলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব ও আম আদমি পার্টির জাতীয় সমন্বয়ক অরবিন্দ কেজরিওয়াল। সপা সুপ্রিমো সরাসরি নির্বাচন কমিশন ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন। আর কেজরিওয়াল অভিযোগ করেছেন, ‘বিজেপির নেতৃত্বে কাজ করছে জ্ঞানেশের পোষ্য নির্বাচন কমিশন।’

বুধবার (৮ এপ্রিল) সকালেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল ‘বেহায়া’ হিসাবে আখ্যা পাওয়া মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। নির্বাচন সদন থেকে বেরিয়ে এসে তৃণমূলের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা ডেরেক ও’ব্রায়েন অভিযোগ করেছিলেন, জ্ঞানেশ কুমার তাদের অপমান করে বের করে দিয়েছেন। এর পরেই নজিরবিহীনভাবে নির্বাচন কমিশনের তরফে তৃণমূল কংগ্রেসকে সরাসরি হুমকি দিয়ে সমাজমাধ্যমে এক পোস্ট করা হয়। স্বাধীন ভারতে এই প্রথম নির্বাচন কমিশন কোনও রাজনৈতিক দলকে নিশানা করে কার্যত গুন্ডার কায়দায় এমন হুমকি দিল।

জ্ঞানেশ গ্যাংয়ের ওই হুমকি নিয়ে শোরগোল পড়ে যায়। পাল্টা তৃণমুল কংগ্রেসের তরফে সমাজমাধ্যমে পোস্টে বলা হয়, ‘সোজা কথা সোজা ভাবে বলছি, এবার মুখোশটা খুলেই ফেলুন।’ তৃণমূলের ওই প্রতিক্রিয়ার পরে মুখ খোলেন সপা সুপ্রিমো অকিলেশ যাদব। সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে তিনি লেখেন ভারতের জাতীয় নির্বাচন কমিশন-নৈতিকভাবে দুর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন ভেঙে দেওয়া হোক, সব আপনাআপনি ঠিক হয়ে যাবে।’

মমতার পাশে দাঁড়িয়ে জ্ঞানেশ ও তার পোষ্য বাহিনীকে নিশানা করেন আম আদমি পার্টির জাতীয় সমন্বয়ক অরবিন্দ কেজরিওয়ালও। তিনিও ‘এক্স’ হ্যান্ডলে লেখেন, ‘এখন এটা বলা আর জরুরি নয় যে নির্বাচন কমিশন বিজেপির নির্দেশ মেনে, বিজেপির অধীনেই কাজ করে চলেছে। নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এমন ভাষায় টুইট করে নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সম্মান খোলাবাজারে এতো নিচে নামাবেন না।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাঙ্ঘাতিক! মাঠজুড়ে লাশের ছড়াছড়ি, একসঙ্গে ২৫ শকুনের মৃত্যুতে আতঙ্ক

রাত পোহালেই কেরল, অসম ও পুদুচেরিতে বিধানসভা ভোট, কারা এগিয়ে?

জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে সুপ্রিম কোর্টে ‘‌ইন্ডিয়া’‌ জোট, চাপ কি বাড়ল?‌

‘গো-মাংস খাওয়ায় বাধা নেই, কিন্তু…’, হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে শোরগোল দেশজুড়ে

তামিলনাড়ুতে নির্বাচনের আগেই ধাক্কা খেলেন বিজয়, নিখোঁজ প্রার্থী

শিমলার রামমন্দিরে মুসলিম মেয়ের বিয়ের অনুষ্ঠান, বিতর্ক তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ