Al-Qaeda: নবীকে নিয়ে মন্তব্যের বদলা নিতে আত্মঘাতী হামলার হুমকি আলকায়দার

গুজরাত, উত্তরপ্রদেশ, মুম্বই এবং দিল্লিতে একযোগে হামলার হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হজরত মহম্মদকে নিয়ে আলটপকা মন্তব্যের জেরে এবার ভারতকে হামলার হুমকি দিল বিশ্বের ত্রাস আলকায়দা (Al-Qaeda)। তারা জানিয়েছে, একযোগে চার জায়গায় তারা আত্মঘাতী হামলা চালাবে। এই চার রাজ্যের মধ্যে রয়েছে গুজরাত, উত্তরপ্রদেশ, মুম্বই এবং দিল্লি। ( Gujarat, Uttar Pradesh, Mumbai and Delhi)। 

বদলা নেওয়ার হুমকি দিয়েছে আলকায়দার ভারতীয় শাখা AQIS। বদলার হুমকি দেওয়া হয়েছে গত ৬ জুন। হুমকি দিয়েছে, আল কায়দা ফর সাব কন্টিনেন্ট। হুমকিতে বলা হয়েছে, দিল্লি, উত্তরপ্রদেশ, মুম্বই এবং দিল্লিতে যে সব হিন্দু সন্ত্রাসবাদীরা রয়েছে, তারা মৃত্যুর জন্য প্রতীক্ষা করুক। কোথাও লুকিয়ে বাঁচতে পারবে না। তারা যদি মনে করে সেনাঘাঁটিতে আত্মগোপন করে তারা রক্ষা পাবে, তাহলে তারা ভুল করবে। আল কায়দার (Al-Qaeda) বীর সেনারা নিজেদের এবং শিশুদের শরীরে বিস্ফোরক বেঁধে হামলা চালাবে। নবীকে অসম্মানের জন্য আমাদের সেনারা আত্মবলিদানের জন্য প্রস্তুত। আমরা আমাদের মায়েদের মুখ উজ্জ্বল করতে চাই।’ বিবৃতিতে আলকায়দা আরও জানিয়েছে, নবীর সম্মান রুখতে যারা এই আত্মঘাতী হামলায় সামিল হতে চায়, তাদের তারা যথাযোগ্য মর্যাদা দেবে।

আলকায়দার তরফ থেকে জারি ওই হুমকি বার্তায় বলা হয়েছে, তারা চাইছে হজরত মহম্মদকে অপমানের বদলা নিতে এই সংগ্রামে শয়ে শয়ে যুবক সামিল হোক। আলকায়দা তাদের যথাযোগ্য মর্যাদা দেবে।  ইতোমধ্যে ৫৭টি মুসলিম দেশের সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন এই ইস্যুতে প্রতিবাদ জানিয়েছে।

আরও পড়ুন এটাই দেখার বাকি ছিল, ভারতকে সহনশীলতার পাঠ শেখাচ্ছে Taliban

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১