আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বদ্রীনাথে ফুঁসছে অলকনন্দা, মাইকিং করে বাসিন্দাদের সতর্কতা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধিঃ বাড়ছে অলকনন্দা নদীর জলস্তর। এরফলে বদ্রীনাথে সোমবার গভীর রাতে তৈরি হয়েছে বন্যার পরিস্থিতি। বদ্রীনাথ মন্দিরের নিকটবর্তী তপ্তকুন্ডের সীমানা পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছে বন্যার জল। এরফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পূণ্যার্থীদের মধ্যে।

সোমবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত অলকানন্দা নদীর জলস্তর বেড়েছে । আর তাতে ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। বলা বাহুল্য, হিমালয় মন্দিরের মাত্র কয়েক মিটার নিচ দিয়ে বয়ে গিয়েছে অলকানন্দা নদী। আর বদ্রীনাথ ধামে আসা ভক্তরা অলকানন্দা নদী এবং মন্দিরের মধ্যে অবস্থিত  তপ্তকুন্ডে এসে স্নান করে যান পুজো দিতে। তবে আচমকাই নদী ভাঙনের ফলে জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের তরফ থেকে জারি হয়েছে নিষেধাজ্ঞা।

তীর্থ-পুরোহিত সমিতির সভাপতি প্রবীণ ধ্যানী জানিয়েছেন,’ আমরা দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনকে বদ্রীনাথ মন্দির এবং বিশেষত তপ্তকুণ্ড নিয়ে সতর্ক করেছি। কিন্তু কখনও সেদিকে নজর দেওয়া হয়নি।‘ বলা বাহুল্য, বদ্রীনাথ মন্দিরের কাছে অলকানন্দার জলস্তর ৩০ ফুট বেড়ে গিয়েছে। ২০১৪ সালে বদ্রীনাথে হিংসাত্মক রূপ নিয়েছিলেন অলকানন্দা।  অন্যদিকে বর্তমানে চলছে চারধাম যাত্রা।  তাই সেই পরিস্থিতি যাতে হাতের নাগালে না যায়, সেইজন্য অলকানন্দা নদীর জলস্তর বাড়ার বিষয়ে সতর্কতা জারি করেছে প্রশাসন।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ