পাগলা কুকুরের কামড়ে বিনা চিকিৎসায় প্রাণ হারাল ৩ বছরের নিষ্পাপ শিশু

পাগলা কুকুরের কামড়ে মৃত্যু ৩ বছরের নিষ্পাপ শিশুর। আরও ১১ জন শিশুকে কামড়েছিল পাগলা কুকুরটি। যাতে গুরুতর আহত হয়েছেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাগলা কুকুরের কামড়ে মৃত্যু ৩ বছরের নিষ্পাপ শিশুর। আরও ১১ জন শিশুকে কামড়েছিল পাগলা কুকুরটি। যাতে গুরুতর আহত হয়েছেন তাঁরা। কিন্তু একজন নিষ্পাপ শিশু প্রাণ হারিয়েছে। ঘটনাটি ঘটেছে, আলিগড় নাগলা নাথলু গ্রামে (চড়রা থানা এলাকা)। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। তথ্য অনুযায়ী, প্রায় ৪৫ দিন আগে পাড়ার একটি মাথা খারাপ কুকুর নিষ্পাপ শিশুটিকে আক্রমণ করেছিল। এবং তাঁকে কামড়ে দিয়েছিল। শুক্রবার চিকিৎসার অভাবে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে শিশুটির (অংশু)। মৃত শিশুর পরিবার জানিয়েছে, মৃত্যুর কয়েকদিন আগে শিশুটির মধ্যে জলাতঙ্ক (HydroFobia) রোগের লক্ষণ দেখা যায়। এই রোগের প্রধান লক্ষণ হল, সবাইকে ভয় পেতে শুরু করে। শিশুটির মধ্যেও এমনটা দেখা দিতে শুরু করেছিল।

এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। কিন্তু চিকিৎসার অভাবে সেখানে মারা যায় শিশুটি। তবে অংশুর মৃত্যুর পর, সেই রাজ্যের স্বাস্থ্য দফতর ওই গ্রামে পৌঁছে একটি চমকপ্রদ বিষয় আবিষ্কার করেছে। কারণ ওই গ্রামের একই পাগলা কুকুর গ্রামের আরও ১০ টি শিশুকে কামড়েছিল। যাঁদের বয়স ২ থেকে ১২ বছরের মধ্যে। কিন্তু আশ্চর্য জনক বিষয় হল, কুকুরের কামড়ের পর এদের মধ্যে কেউই চিকিৎসা পায়নি। সবাই আহত হয়েছে। বর্তমানে বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান চিকিৎসা কর্মকর্তা নীরজ ত্যাগী। এবং গ্রামে জলাতঙ্ক রোগের টিকা দেওয়া শুরু করেছে। তবে তিনি জানিয়েছেন, অংশুর মৃত্যু আদেউ জলাতঙ্ক রোগের কারণে হয়েছে কিনা তা স্পষ্ট নয়। কারণ পাগলা কুকুরটি মারা গিয়েছে। তার এখনও কোনও পরীক্ষা করানো হয়নি। বর্তমানে স্বাস্থ্য দফতর গ্রাম জুড়ে সতর্কতা জারি করেছে।

তবে এই মর্মে জেনে নিন, পাগলা কুকুর কামড়ালে সবার প্রথমে কী করতে হবে…..

১. ক্ষতস্থানটি অবিলম্বে ধুয়ে ফেলতে হবে (কমপক্ষে ১০-১৫ মিনিটের মধ্যে)। সাবান বা পরিষ্কার জল দিয়ে ক্ষতস্থানটি ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।

২. অ্যান্টিসেপটিক লাগাতে হবে। প্রয়োজনে ক্ষতস্থানে আয়োডিন বা অ্যালকোহল ভিত্তিক অ্যান্টিসেপটিক লাগাতে হবে।

৩. অবিলম্বে নিকটস্থ সরকারি বা বেসরকারি হাসপাতালে যোগাযোগ করতে হবে। অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবুলিন (HRIG) ব্যবহার করবেন।

৪. টিকার কোর্স সম্পূর্ণ করতে হবে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার