শেহওয়াগের স্কুলে নাবালিকার যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

৮ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন। হস্টেলের ঘরে ঢুকে অত্যাচার। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল হরিয়ানার এক স্কুলে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : ৮ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন। হস্টেলের ঘরে ঢুকে অত্যাচার। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল হরিয়ানার এক স্কুলে। এই স্কুল আবার যেমন তেমন স্কুল নয়। এটি টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগের (Virender Sehwag)। স্কুলের চেয়ারপার্সন তাঁর স্ত্রী আরতি। তাই এই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটে স্বাধীনতা দিবসের রাতে। অভিযোগ সেদিন রাতেই যৌন নির্যাতনের শিকার হয় ওই নাবালিকা। কিন্তু তারপর থেকে সে এতটাই ভীত-সন্ত্রস্ত যে, ঘটনার কথা কিছুই মনে করতে পারছে না। তবে নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করে যৌন হেনস্তার প্রমাণ মিলেছে। গত শুক্রবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার বাবা। শনিবার তিনি স্থানীয় পুলিশ সুপার ওয়াসিম আক্রমের (Wasim Akram) সঙ্গে দেখা করে পুরো ঘটনার কথা বিস্তারিত জানিয়েছেন। পুলিশ সুপার ওয়াসিম আক্রম দাবি করেছেন, দোষীরা শাস্তি পাবেই। তবে সূত্রের খবর, নাবালিকা মুখ না খোলায় তদন্তের গতি থমকে রয়েছে। পুলিশ জানিয়েছে,নাবালিকা আরেকটু স্বাভাবিক হলে তার বয়ান নেওয়া হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই স্কুলেরই উঁচু ক্লাসের কোনও ছাত্র বা স্কুলের কোনও অশিক্ষক কর্মী এই ঘটনায় জড়িত থাকতে পারে। আপাতত মামলার ভার তুলে দেওয়া হয়েছে মহিলা থানার হাতে। পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে। যোগাযোগ করা হয়েছে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে।

শেহওয়াগ ইন্টারন্যাশনাল স্কুল (Sehwag International School) বীরেন্দ্র শেহওয়াগ নিজে প্রতিষ্ঠা করেছিলেন। এখনও স্কুলার একটা বড় অংশের মালিকানা শেহওয়াগ পরিবারের হাতেই। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তাঁদের ভাবমূর্তিতে আঘাত লেগেছে। তাছাড়া এ হেন স্কুলে এই গুরুতর অভিযোগ আসায় পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা করেছে তারা।

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক