ট্যাক্সি চালকের প্রেমে পড়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ভয়ঙ্কর ষড়যন্ত্র,তারপর যা হল..

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এক বিবাহিত মহিলা ট্যাক্সি চালকের প্রেমে পড়ে স্বামীর বিরুদ্ধে চরম ষড়যন্ত্রে জড়িয়ে পড়েন।  ঘটনাটি ঘটেছে আলওয়ারের গোবিন্দগড় এলাকার। পুলিশ ইতিমধ্যেই ওই মহিলা ও তার প্রেমিককে গ্রেফতার করেছে। 

জানা গিয়েছে, অর্চনা অরোরা নামের ওই মহিলার সঙ্গে ২০১৮ সালে কর্ণব খত্রীর বিয়ে হয়। কর্ণব জয়পুর-এর একটি বেসরকারি ব্যাংকে ম্যানেজার হিসেবে কর্মরত। কাজের সূত্রে তিনি জয়পুরে থাকতেন, আর স্ত্রী অর্চনা প্রায়ই ট্যাক্সিতে করে তার কাছে যাতায়াত করতেন। সেই সূত্রেই ট্যাক্সি চালক ঋষভ শর্মার সঙ্গে অর্চনার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং তা প্রেমের সম্পর্কে রূপ নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, একদিন জয়পুর থেকে আলওয়ার ফেরার পথে কর্ণব একই ট্যাক্সিতে ছিলেন, যেটি চালাচ্ছিল ঋষভ। কর্ণব পিছনের সিটে ঘুমিয়ে পড়েছেন মনে করে ঋষভ ফোনে অর্চনার সঙ্গে কথা বলতে শুরু করে। সে সময় ঋষভ বলে, কর্ণব তার গাড়িতেই আছে এবং চাইলে সেদিনই তাকে সরিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু কর্ণব পুরো কথোপকথন শুনে ফেলেন এবং গোপনে অডিও-ভিডিও রেকর্ড করে রাখেন।পরে বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ বাড়তে থাকে। অভিযোগ, অর্চনা স্বামীর কাছে বিচ্ছেদের জন্য ৫০ লক্ষ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় তিনি প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে যান। এরপর কর্ণব মার্চ ২০২৬-এ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। প্রায় এক মাস পলাতক থাকার পর অর্চনা ও ঋষভ নিজেরাই পুলিশের সামনে হাজির হলে তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে পুলিশ পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১