চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অমরনাথ যাত্রায় রেকর্ড ভক্ত সমাগম, প্রথম ১৫ দিনেই দর্শন তিন লাখ পুণ্যার্থীর

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়েছে অমরনাথ যাত্রা। প্রতিদিন হাজার হাজার ভক্তরা আসছেন দর্শন করতে। গত ২৯ জুন থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। ৫২ দিনের এই যাত্রার প্রথম ১৫ দিনে তিন লক্ষ ভক্ত এসেছেন অমরনাথের শিবলিঙ্গ দর্শন করতে। যা বিগত বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।   

পরিসংখ্যান অনুসারে, এর আগে ২০১১ সালে ৬ লাখ ৩০ হাজার পূর্ণাথী এসেছিলেন অমরনাথ যাত্রায়। যা ছিল সর্বোচ্চ। চলতি বছর ১৩ জুলাই পর্যন্ত ২ লাখ ৯৪ হাজার ৯৮৩ পুণ্যার্থী দেশে তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমিয়েছেন অমরনাথে। যাত্রা শেষে পবিত্র গুহায় শিবের দর্শন করেছেন তাঁরা। বলা বাহুল্য, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে তৎপর প্রশাসনও।

উল্লেখ্য, ১২টি জ্যোতির্লিঙ্গের অন্যতম হল অমরনাথ ৷  দক্ষিণ কাশ্মীরের হিমালয় পাহাড়ের এক গুহায় অবস্থিত এই শিবলিঙ্গ তৈরি প্রাকৃতিকভাবে ৷  তবে অমরনাথ দর্শনের জন্য অনেক কঠিন পথ অতিক্রম করতে হয় পুণ্যার্থীদের ৷  অমরনাথ যাত্রার রুট রয়েছে দুটি। একটি বালতাল এবং অন্যটি পহেলগাঁও ।  পায়ে হেঁটে এ পথ পাড়ি দিতে হয় ভক্তদের। পহেলগাম থেকে অমরনাথের দূরত্ব প্রায় ২৮ কিলোমিটার। অন্যদিকে বালতাল থেকে অমরনাথের দূরত্ব আনুমানিক ১৪ কিলোমিটার । তবে বালতাল থেকে যাত্রার পথটি বেশ কঠিন। প্রতি বছর শীতের মরসুমে শিবলিঙ্গ আকার ধারণ করে । যা দেখতে আসেন দেশ-বিদেশের বহু পর্যটক।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ