দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে স্থগিত অমরনাথ যাত্রা

কাশ্মীর প্রশাসনের তরফে সরকারিভাবে নির্দেশিকা জারি করে অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাশ্মীরের বেশকিছু জায়গায় বৃষ্টি হচ্ছে শুক্রবার, আর সেই কারণে বিপদ এড়াতে অমরনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হল। কাশ্মীর প্রশাসনের তরফে সরকারিভাবে নির্দেশিকা জারি করে অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছে।

প্রশাসনের তরফে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পহেলগাম ও বালতাল উভয় রুট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দুই রুটে কোনও পূণ্যার্থীকে যেতে অনুমতি দেওয়া হচ্ছে না। শুক্রবার সকালে প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘যাত্রা স্থগিত করা হয়েছে। আজ সকাল থেকে কোন তীর্থযাত্রীকে পবিত্র গুহা মন্দিরের দিকে যেতে দেওয়া হচ্ছে না’। তবে আবহাওয়ার উন্নতি হলে তীর্থযাত্রা পুনরায় চালু হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য শুক্রবার পূন্যার্থীদের অষ্টম ব্যাচ পহেলগাম ও বালতাল রুট ধরে অমরনাথ যাত্রার উদ্দেশে বেস ক্যাম্প ছেড়েছেন। ২৪৭টি গাড়িতে চেপে এদিন মোট ৭০১০ জন পূণ্যার্থী যাত্রা শুরু করেছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন ৫১৭৯ জন পুরুষ, ১৫৪৯ জন মহিলা, ২১ শিশু, ২২৮ জন সন্ন্যাসী এবং ৩৩ সন্ন্যাসিনী। প্রসঙ্গত অনন্তনাগ জেলার অন্তর্গত নানওয়ান-পহলগাম রুট দিয়ে ৪৮ কিলোমিটার দীর্ঘ পথ পেরিয়ে অমরনাথ যাত্রায় যেতে হয়। আরেকটি পথ রয়েছে গান্ধেরবাল জেলার অন্তর্গত বালতাল রুট দিয়ে। ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই রুট।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?