আইনি বাধা দূর, গুজরাতে বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা আম্বানির

বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা গড়ার জন্য রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-কে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) রাজ্যে বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা গড়ার জন্য মুকেশ আম্বানির সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-কে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট। এ বিষয়ে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের (central zoo authotity)-র সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা জনস্বার্থ মামলা শনিবার খারিজ করে দেয় শীর্ষ আদালত।

গুজরাতের জামনগরে রিলায়্যান্সের তেল শোধনাগারের অদূরে প্রায় ২৮০-একর জমির উপর বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা গড়ার জন্য বছর দেড়েক আগেই সেন্ট্রাল জু অথরিটি ছাড়পত্র দিয়েছিল মুকেশ আম্বানির সংস্থাকে। কাজও শুরু করা হয়। কিন্তু বিষয়টি নিয়ে আপত্তি তোলেন পরিবেশপ্রেমীদের একাংশ। বিধি ভেঙে কেন একটি বেসরকারি শিল্পসংস্থাকে চিড়িয়াখানা গড়া এবং বন্যপ্রাণ সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে, সে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন তাঁরা।

শনিবার বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি কৃষ্ণা মুরারির বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালতের রায়ে বলা হয়েছে, আম্বানিদের প্রস্তাবিত ‘গ্রিনস জুলজিক্যাল রেসকিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার’ স্বীকৃত চিড়িয়াখানার পাশাপাশি প্রাণী উদ্ধার ও পুনর্বাসনকেন্দ্রের ভূমিকাও পালন করবে। ফলে এ ক্ষেত্রে বিরোধিতা ভিত্তিহীন। আবেদনকারী পক্ষের আইনজীবী আম্বানিদের চিড়িয়াখানার বন্যপ্রাণীদের দেখভালের উপর সরকারি নিয়ন্ত্রণ না থাকার আশঙ্কার কথা জানিয়েছিলেন। পাশাপাশি, বন্যপ্রাণ নিয়ে ব্যবসার আশঙ্কাও প্রকাশ করেছিলেন। সেই আশঙ্কা নস্যাৎ করে দুই বিচারপতির বেঞ্চ বলেছে, ‘আবেদনকারী এ ক্ষেত্রে বিশেষজ্ঞ নন।’’

প্রসঙ্গত, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ সূত্রের খবর, জামনগরের ওই চিড়িয়াখানায় থাকবে শতাধিক প্রজাতির জীবজন্তু, পাখি এবং সরীসৃপ। প্রকল্পটি রূপায়ণের দায়িত্বে রয়েছেন মুকেশের ছোট ছেলে অনন্ত। ২০২৩ সালের শেষে ‘গ্রিনস জুলজিক্যাল রেসকিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার’ নির্মাণ হবে বলে মুকেশের সংস্থা আশাবাদী।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে