ভারতে এসে মঞ্চ মাতিয়ে গেলেন মার্কিন পপ আইকন জেনিফার লোপেজ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতকে মাতিয়ে গেলেন আমেরিকান পপ আইকন ও অভিনেত্রী জেনিফার লোপেজ। ২৩ নভেম্বর উদয়পুরে জমকালোভাবে সম্পন্ন হয়েছে ভারতীয়-আমেরিকান ধনকুবের রামা রাজু মান্টেনার মেয়ে নেত্রার বিয়ে। সেই অনুষ্ঠানই মাতিয়েছেন জেনিফার। উদয়পুরে নেত্রা মান্তেনা ও বামসি গাদিরাজুর রাজকীয় বিবাহ অনুষ্ঠানে লাইভ পারফরম্যান্সে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেছেন। পাশাপাশি ভারতীয় পোশাক পরিধান করে সকলকে চমকে দিয়েছেন।

রবিবার (২৩ নভেম্বর) জেনিফার পূর্ণাঙ্গ কনসার্টের মাধ্যমে অতিথিদের মনোরঞ্জন করেন। তিনি   মঞ্চে “ওয়েটিং ফর টুনাইট”, “গেট অন দ্য ফ্লোর” , “প্লে”, “ সেইফ মি টু নাইট”, “ গেট রাইট”, “এইন্ট ইয়োর মামা ” সহ তার জনপ্রিয় কিছু গান পরিবেশন করেছিলেন। বিয়েতে তার পারফর্মেন্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। একটি ক্লিপে দেখা  গিয়েছে ৫৬ বছর বয়সী এই অভিনেত্রী সোনালী বডিস্যুট এবং হাঁটু পর্যন্ত উঁচু বুট পরে মঞ্চে একাই পারফর্ম করছেন। এই ভিডিও দেখে কেউ প্রশংসা করেছেন আবার কেউ তাঁর পোশাক নিয়ে করেছেন সমালোচনাও।

রাজকীয় সেই সন্ধ্যায় অনুষ্ঠান পরিবেশনার আগে, মার্কিন পপ তারকা ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে নেত্রা এবং ভামসির বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। ইনস্টাগ্রামে শেয়ার করা বেশ কিছু ছবিতে দেখা গেছে যে ম্যারি মি অভিনেত্রী ব্লাশ-গোলাপী শাড়িতে দেশি লুকে সেজেছেন। শাড়িটিতে ক্রিস-ক্রস শিমেরি ডিটেইলিং ছিল এবং জেএলও এটিকে একটি স্ট্র্যাপলেস, ভারী অলঙ্কৃত ব্লাউজের সঙ্গে জুড়ে পরিধান করেছিলেন। তাঁর গলায় ভারী নেকলেস ও কানের দুল ব্যাপক প্রশংসা পেয়েছে। পারফরম্যান্স শেষ করে অভিনেত্রীকে দেখায় যায় বিমানবন্দরে। জেনিফারের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভক্তরা বলছেন যে তিনি তার শক্তি দিয়ে মঞ্চে আগুন জ্বালিয়ে দিয়ে গিয়েছেন।

ভারতীয়-আমেরিকান ধনকুবের রামা রাজু মান্টেনার মেয়ে নেত্রার  তারকাখচিত এই বিয়ের অনুষ্ঠান শুরু হয় ২১ নভেম্বর।   বলিউড তারকা বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, রণবীর সিং, শাহিদ কাপুর সেখানে  পারফর্ম করেন। মাধুরী দীক্ষিত ও নোরা ফতেহি মেহেন্দির অনুষ্ঠানে নাচে মাতেন ।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে