স্বস্তি দিয়ে কমল করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নতুন বছরের সকালেই মিলল স্বস্তির খবর। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন। আর মারণ ভাইরাসের থাবায় প্রাণ হারিয়েছেন তিনজন। তবে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও সক্রিয় বা অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে।

সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৩৬ জন। আর মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন তিন জন। তার মধ্যে দুই জন কেরলের এবং এ্বকজন তামিলনাডুর বাসিন্দা। এ নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনার বলি হলেন ৫ লক্ষ ৩৩ হাজার ৩৬৪ জন। প্রাণঘাতী ভাইরাসের সঙ্গে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ৫৪৮ জন। এই নিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে উঠলেন ৪ কোটি ৪৪ লক্ষ ৭৬ হাজার ১৫০ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ এবং মৃত্যুর হার ১.১৮ শতাংসের সামান্য বেশি।

তবে দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা কম হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে। রবিবার সকাল আটটা পর্যন্ত যেখানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল ৪ হাজার ৩০৯ জন, তা বেড়ে হয়েছে ৪ হাজার ৩৯৪ জন। উল্লেখ্য, রবিবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, দেশে একদিনেই করোনার থাবায় কাবু হয়েছিলেন ৮৪১ জন।  

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

কলকাতা হাইকোর্টের নির্দেশে জট কাটল বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোর

ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল, সাংসদ পদে ইতি টেনে নতুন ইনিংস নায়িকার

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক