‘পাকিস্তানিদের খুঁজে বের করুন’, মুখ্যমন্ত্রীদের নির্দেশ অমিত শাহের

Share:

মুনিজস্ব প্রতিনিধি: শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MHA) পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সমস্ত ভিসা বাতিল করার নির্দেশ জারি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই নির্দেশ দেওয়া হয়েছে।

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে চলেছে এই হত্যালীলা। ফিরিয়ে এনেছে কাশ্মীরি পণ্ডিত নিধনের ভয়ানক স্মৃতি। বেছে বেছে হিন্দু পুরুষদের হত্যা করেছে জঙ্গিরা। লস্কর-ই-তৈয়বার (এলইটি) ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে। এই ঘটনায় শোকে-ক্রোধে ফুঁসছে দেশ। সকলেই চাইছেন প্রতিশোধ। পহেলগাঁওয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চেন্নাইতে নিজের আসন্ন কনসার্ট বাতিল করেছেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং।

হামলার পর, ভারত কঠোর কূটনৈতিক পদক্ষেপ করেছে। তার মধ্যে রয়েছে সিন্ধু জল চুক্তি (আইডব্লিউটি) স্থগিত করা এবং দেশ থেকে পাকিস্তানি সামরিক কূটনীতিকদের বহিষ্কার করা।

এই বিষয়ে বৈঠক সেরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন তাদের নিজ নিজ রাজ্যে থাকা সমস্ত পাকিস্তানি নাগরিকদের অবিলম্বে শনাক্ত করে ভিসা বাতিল করতে হবে। শুধু তাই নয়, এই নাগরিকদের দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে হবে।

সেন্ট্রাল লখনউয়ের ডিসিপি জানিয়েছেন, পাহেলগাঁও হামলার পর উত্তরপ্রদেশ সরকার পাকিস্তান থেকে পর্যটক বা চিকিৎসা ভিসায় আসা লোকদের অবিলম্বে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে।

তিনি আরও বলেন যে, দীর্ঘমেয়াদী ভিসাধারীদের বিষয়ে কোনও নির্দেশ জারি করা হয়নি। রাজ্যজুড়ে হোটেল এবং ধর্মশালাগুলিকে সেখানে থাকা অতিথিদের পরিচয়পত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনও সন্দেহজনক তথ্য পাওয়া যায়, তাহলে তা অবিলম্বে পুলিশকে জানাতে বলা হয়েছে।

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ জি পরমেশ্বর বলেছেন যে ভারতে অবৈধভাবে বসবাসকারী লোকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। তাঁর কথায়, “সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। যারা এখানে অবৈধভাবে বসবাস করছে তাদের উপর আমাদের নজর রাখতে হবে। তাদের সকলকে ফেরত পাঠানো উচিত। কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা কর্মকর্তারাও বেঙ্গালুরুতে রয়েছেন।”

রাজভবনের এক বিবৃতি অনুসারে, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কাছে পহেলগাঁও হামলার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সন্ত্রাসী অবকাঠামোকে ভাঙার প্রচেষ্টা জোরদার করার জন্য অনুরোধ করেছেন। সিনহা, জেনারেল দ্বিবেদী এবং অন্যান্য শীর্ষ সেনা কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যা এক ঘন্টারও বেশি সময় ধরে চলে।

লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধি শুক্রবার পহেলগাঁও হত্যাকাণ্ডে আহতদের সঙ্গে দেখা করতে কাশ্মীরে পৌঁছেছেন। আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পর তাঁর সম্ভবত বাদামিবাগ সেনানিবাসে সেনাবাহিনীর বেস হাসপাতাল পরিদর্শন করার কথা।

তিনি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহার সাথেও ব্যক্তিগতভাবে বৈঠক করবেন। কংগ্রেস এবং বাণিজ্য ও পর্যটন খাতের প্রতিনিধি সহ বিভিন্ন প্রতিনিধি দলের সাথেও দেখাও করার কথা কংগ্রেস নেতার।

বিয়ের একদিন আগে প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তরুণীর দেহ

‘প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম’! রচিত সিংহকে নিয়ে আবেগঘন পোস্ট হুমা কোরেশির

আমবাগানে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহ পরিবারের, তদন্তে পুলিশ

হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান

মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা, বাধা বিজিবির

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

বাড়িতেই সহজ বানিয়ে ফেলুন মজাদার ছোলে সমোসা চাট

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’