ভোটে লড়ার জন্য মুক্তি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ জেলবন্দি অমৃতপাল সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: আসন্ন লোকসভা ভোটে পঞ্জাবের খাদোর সাহিব আসন থেকে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন শিখ ধর্মীয় গুরু অমৃতপাল সিংহ। ভোটে লড়ার জন্য যাতে মনোনয়নপত্র জমা দিতে পারেন তার জন্য সাময়িকভাবে মুক্তি দেওয়ার আবেদন জানিয়ে পঙ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন  ‘ওয়ারিশ পঞ্জাব দে’র প্রধান। আজ শুক্রবার হাইকোর্টে এ সংক্রান্ত আবেদন জমা দিয়েছেন তিনি। পাশাপাশি মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য জেল কর্তৃপক্ষ যাতে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহে সহযোগিতা করে সেই নির্দেশ দেওয়ারও আর্জি জানিয়েছেন তিনি।

আগামী ১ জুন লোকসভা নির্বাচনের অন্তিম তথা শেষ দফায় পঞ্জাবের খাদোর সাহিব আসনে ভোট নেওয়া হবে। ওই আসনে লরার জন্য আগামী ১৪ মে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। অর্থা‍ৎ আর চারদিন বাকি। লোকসভা ভোটে খাদোর সাহিব আসন থেকে লড়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন অসমের ডিব্রুগড় জেলে বন্দি শিখ ধর্মগুরু তথা পৃথক খলিস্তান রাষ্ট্রের অন্যতম প্রবক্তা অমৃতপাল সিংহ। কিন্তু জেলে বসে মনোনয়ন জমা দেওয়া কোনও মতেই সম্ভব নয়। তাই মনোনয়ন জমা দেওয়া-সহ অন্যান্য কাজকর্মের জন্য সাতদিনের জন্য সাময়িক মুক্তি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

আবেদনে বলা হয়েছে, ‘ইতিমধ্যেই অমৃতপালের বাবা তারসেম সিংহ পঞ্জাবের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং অমৃতসরের জেলাশাসককে নির্বাচনে লড়ার জন্য মনোনয়ন দাখিল সংক্রান্ত নিয়ম-কানুন জানতে চেয়ে চিঠি দিয়েছেন। কিন্তু দু’জনের তরফে কোনও ইতিবাচক সাড়া মেলেনি। অমৃতপাল যাতে মনোনয়ন জমা না দিতে পারেন তার জন্য ইচ্ছাকৃতভাবে দেরি করছেন’।

গত বছরের এপ্রিল মাসে দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক আখ্যা দিয়ে জাতীয় সুরক্ষা আইনে গ্রেফতার করা হয় অমৃতপাল সিংহকে। তার পর থেকে অসমের ডিব্রুগড় জেলেই বন্দি রয়েছেন তিনি।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের