কাউন্টার আছে কিন্তু টিকিট নেই! জেনে নিন কোথায়!

Share:

নিজস্ব প্রতিনিধি : ট্রেনে উঠবেন তাড়াহুড়োয় আছেন, টিকিট কাটতে গিয়ে হঠাৎ দেখলেন স্টেশন আছে অথচ টিকিট নেই। এদিকে টিটি ধরার ভয় আছে। কার না রাগ হয় তখন! এমন স্টেশনের নাম শুনলে কে না অবাক হবে। আছে আছে এমন স্টেশন আছে। তাহলে ভাবছেন যাত্রীরা তাহলে কী করে ?  যাত্রীরা যা করে তা শুনলে চমকে যাবেন!

ধরুন ট্রেন আছে, যাত্রীও রয়েছে, স্টেশনও আছে, না না আপনি যেটা ভাবছেন সেটা নয়, কাউন্টারও আছে। শুধু টিকিট নেই। উত্তর প্রদেশের গাজিপুরে রয়েছে এমন একটি স্টেশন, যেখানে যাত্রীরা কোনও ট্রেনের টিকিটই পাচ্ছেন না।

তাই তাঁরা একপ্রকার বাধ্য হয়ে অন্য স্টেশন থেকে ট্রেনে উঠছেন। উপায় না দেখে অনেকে বিনা টিকিটেই ট্রেনে চড়ছেন। এই স্টেশনটির নাম হল ঘাট। এক-দুদিনের সমস্যা নয়, বিগত এক-দেড় মাস ধরেই অসুবিধেয় পড়তে হচ্ছে যাত্রীদের।

বেশিদূর নয় শহর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে অবস্থিত এই স্টেশনে গত মার্চ মাস থেকে টিকিট পাওয়া যাচ্ছে না। এর কারণ হিসেবে জানা গেছে, যাকে টিকিট বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি কাজ ছেড়ে দিয়েছেন। বিনা নোটিশেই কাজ ছেড়ে চলে যাওয়ায়, বন্ধ হয়ে গিয়েছে টিকিট বিক্রি। এর ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরা। কেউ টিকিট কাটতে চাইলেও আর টিকিট কাটতে পারছে না। ফলে অসুবিধেয় দিন কাটাতে হচ্ছে যাত্রীদের। তবে শুধু কী যাত্রী ? এই কারণে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতীয় রেলও। আপাতত টিকিট কাটা বন্ধ রয়েছে স্টেশনে।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ