ঘূর্ণিঝড় নিয়ে চিন্তিত কমিশন, ষষ্ঠ দফার ভোটগ্রহণ নিয়ে হতে পারে সমস্যা

ষষ্ঠ দফায় যে সব আসনে ভোটগ্রহণ করা যাবে না, সেগুলির জন্য নতুন কোনও দিন ধার্য করা হতে পারে বলেই কমিশন সূত্রে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণত ভোটের দিনক্ষণ ঘোষিত হয়ে গেলে তা পরিবর্তিত হয় না। তবে বড় কোনও ঘটনা বা দুর্যোগের কারণে জাতীয় নির্বাচন কমিশন(ECI) লোকসভা বা বিধানসভার দিনক্ষণ ঘোষণা করতে পারে। দেশে এখন অষ্টাদশ লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) পালা চলছে। এদিনই পঞ্চম দফায় দেশের ৪৯টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণণের পালা সাঙ্গ হয়েছে। এর পরে ষষ্ঠ দফায় দেশের ৫৮টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়ার কথা আছে আগামী ২৫ মে। এই ৫৮টি কেন্দ্রের মধ্যে আছে বাংলার(Bengal) ৮টি এবং ওড়িশার(Odisha) ৬টি কেন্দ্র। ঘটনাচক্রে ওই সময়েই বঙ্গোপসাগরে সৃষ্ট একটি ঘূর্ণিঝড়(Cyclone) বাংলা-ওড়িশা সীমান্তে আছড়ে পড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে। সেক্ষেত্রে ঝড় আসার আগে থেকেই বাংলা ও ওড়িশার সমুদ্র উপকূলবর্তী এলাকায় ভোট গ্রহণের মতো পরিস্থিতি নাও থাকতে পারে। সেক্ষেত্রে ষষ্ঠ দফায়(6th Phase Polling) যে সব আসনে ভোটগ্রহণ করা যাবে না, সেগুলির জন্য কমিশন নতুন কোনও দিন ধার্য করা হতে পারে বলেই কমিশন সূত্রে জানা গিয়েছে।

দিল্লির মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, ২৩ মে-র মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। বর্তমানে বঙ্গোপসাগরে সেই ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি রয়েছে। সেটি ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগিয়ে আরও শক্তি সঞ্চয় করবে ও ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এখন সমুদ্রপৃষ্ঠে যে তাপমাত্রা, তা-ও ঘূর্ণিঝড় তৈরির অনুকূলে রয়েছে। তবে মৌসুমি বায়ু ঘূর্ণিঝড়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। ইতিমধ্যেই দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পৌঁছেছে। মৌসুমি বায়ু ঘূর্ণিঝড় তৈরির পথে বাধা সৃষ্টি করতে পারে বলেও আবহবিদেরা জানিয়েছেন। সেক্ষেত্রে এই নিম্নচাপ খুব বেশি শক্তি নিয়ে আর ঝড়ে রূপান্তরিত হতে না পারলেও উপকূলবর্তী এবং তার পিছনে থাকা এলাকায় প্রবল বৃষ্টি ঘটাবে। সঙ্গে থাকবে, ঘন্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। সেক্ষেত্রে শুক্রবার অর্থাৎ ২৪ মে থেকেই দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বর্ষণ শুরু হতে পারে। মাঝারি বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিও। আগামী শুক্রবার থেকে আবহবিদেরা মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করেছেন।

এই পরিস্থিতিতে কমিশনকেও ভাবাচ্ছে আবাহাওয়ার পরিস্থিতি। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় বাংলার যে ৮ কেন্দ্রে ভোট নেওয়া হবে তার মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি ও তমলুক। আবার ওই দিনেই ওড়িশার যে ৬ কেন্দ্রে ভোট নেওয়া হবে সেগুলি হল সম্বলপুর, কেওনঝাড়, ঢেনকানল, কটক, পুরী ও ভুবনেশ্বর। এই ১৪টি লোকসভা কেন্দ্রগুলির মধ্যে বাংলার ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি ও তমলুক এবং ওড়িশার কটক, পুরী ও ভুবনেশ্বর সরাসরি উপকূলবর্তী এলাকা হিসাবেই চিহ্নিত হয়। বাকিগুলি উপকূলবর্তী এলাকার ঠিক পিছনের এলাকা হিসাবে চিহ্নিত হয়। সেই ক্ষেত্রে ২৪ তারিখ থেকে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া শুরু হলে ষষ্ঠ দফার ভোটগ্রহণের দিন অনেক মানুষই ভোট দিতে আসবেন না বা আসার মতো পরিস্থিতিও হয়তো থাকবে না। আর সেটাই এখন ভাবাচ্ছে নির্বাচন কমিশনকে। তবে তাঁরা এখনই কোনও পদক্ষেপ করছেন না এই নিয়ে। কোনও ঘোষণার পথেও তাঁরা এখনই হাঁটছেন না। তাঁরা আপাতত আবহাওয়ার দিকে নজর রাখছেন। ২৪ তারিখ আবহাওয়া কেমন থাকছে সেটা দেখে নিয়েই তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে সূত্রে জানা গিয়েছে ২৫ তারিখ যে সব জায়গায় ভোটগ্রহণের মতো পরিস্থিতি থাকবে না সেখানে ১ জুন ভোট নেওয়া হতে পারে।

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি