আম জনতাকে ফের ধাক্কা, দুধের দাম বাড়াল আমূল

প্রতি লিটার দুধের দাম বাড়ানো হয়েছে তিন টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: দু’মাস যেতে না যেতেই ফের আমজনতাকে ধাক্কা দিয়ে দুধের দাম বাড়াল আমূল। শুক্রবার সকালে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি লিটার দুধের দাম বাড়ছে তিন টাকা। এদিন সকাল থেকেই কার্যকর করা হয়েছে নয়া দাম। উ‍ৎপাদন খরচ বেড়ে যাওযাতেই সাধারণ মানুষের কাছে অপরিহার্য দুধের দাম বাড়ানো হয়েছে। যদিও বাজার বিশেষজ্ঞদের মতে, মুনাফা লুটতেই দুধের দাম  বাড়ানোর পথে হেঁটেছে দেশের অন্যতম দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উ‍ৎপাদনকারী প্রতিষ্ঠানটি।

গত বছরের ২৬ নভেম্বর এক ধাক্কায় প্রতি লিটার দুধের দাম দুই টাকা বাড়িয়েছিল আমূল কর্তৃপক্ষ। তার মাত্র ৭০ দিন বাদেই ফের দুধের দাম বাড়ানোর পথে হাঁটল সংস্থাটি। এদিন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে আমূল তাজা দুধের ৫০০ মিলির দাম হবে ২৭ টাকা। আর এক লিটারের দাম ৫৪ টাকা। দুই লিটারের প্যাকেটের দাম ১০৮ টাকা এবং ৬ লিটারের প্যাকেটের দাম ৩২৪ টাকা। ১৮০ মিলির ছোট প্যাকেট ১০ টাকাতেই মিলবে। আমূল গোল্ড দুধের ৫০০ মিলির দাম বেড়ে হচ্ছে ৩৩ টাকা। এক লিটারের দাম ৬৬ টাকা। ৬ লিটারের প্যাকেটের দাম ৩৯৬ টাকা।

আমূল গরুর দুধের দাম অর্থা‍ৎ আমূল কাউ মিল্কের ৫০০ গ্রামের দাম বেড়ে হচ্ছে ২৮ টাকা। আর এক লিটারের দাম বেড়ে হচ্ছে ৫৬ টাকা। আমূল মোষের দুধের দামও বাড়ানো হয়েছে। মোষের দুধের ৫০০ মিলির দাম হচ্ছে ৩৫ টাকলা। এক লিটারের দাম ৭০ টাকা। ছয় লিটারের দাম ৪২০ টাকা।

জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর যাচ্ছেন? কখন, কোন রাস্তায় থাকবে ‘নো এন্ট্রি’, জানুন

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত