‘পাপা, ১১ বছর ধরে আমার বয়ফ্রেন্ড রয়েছে’, মেয়ের স্বীকারোক্তি শুনে কি করলেন বাবা?

Share:

নিজস্ব প্রতিনিধি : বাবা-মেয়ের সম্পর্ক চিরকালীন। ছোট থেকেই বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক অতন্ত নিবিড়। সেই কথাই এবার সত্যি হল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে। বাবা-মেয়ের সম্পর্কের সমীকরণ সব সময়ই ভিন্ন মাত্রা।

কথা আছে, মেয়েরা ছোট থেকে হয় বাবার লাগোয়া। বাবার প্রচি আলাদা টান অনুভব করে সব মেয়েরাই। ছোট ছোট কথা মায়ের সঙ্গে ভাগ করে নিলেও, বহু ক্ষেত্রে মেয়েরা বাবাকেই ভরসা করে বেশি। মাযের কাছে বকা বা মার খাওয়ার ভয়ে প্রথম ভালবাসার কথাও বাবাকেই জানায় তাঁরা। একজন তাঁর প্রথম প্রেমের কথা  বাবাকে জানিয়েছে। সেই কনফেশনের ভিডিো করে ইন্স্টাগ্রামেও পোস্ট করেছে সে। ভিডিওতে দেখা গিয়েছে, নার্ভাস হয়ে বাবার হাত ধরে রয়েছে মেয়ে।

জীবনের গুরুত্বপূর্ণ কথা বলার জন্য নিজেকে প্রস্তুত করছে সে। সমস্ত সাহস সঞ্চয় করে বাবাকে সে জানায়, ১১ বছর ধরে তাঁর জীবনে একজন বিশেষ মানুষ আছে। বহুদিন ধরে বলার চেষ্টা করেও বলে উঠতে পারেনি সে। অবশেষে সাহস সঞ্চয় করে দীর্ঘদিনের প্রেমের কথা জানিয়েছেন তিনি।

মেয়েটির বাবাও মেয়ের কথা বোঝার চেষ্টা করেছেন। বাবার উত্তরও শোনা গিয়েছে ভিডিওতে। সেখানে আশ্বাসের সঙ্গে তিনি বলেছেন, সবার জীবনেই এই ধরনের ঘটনা ঘটে। এতে ঘাবড়ে যাওয়ার কোনও ব্যপার নেই। এরপরেই ভয় নয়, স্বস্তি দেখা গিয়েছে দৃষ্টি নামে সেই মেয়েটিকে। বাবা-মেয়ের মধ্যে মিষ্টি সম্পর্কই ফুটে উঠেছে এখানে। ১১ বছর ধরে যে কথা বলতে গিয়েও বলতে পারেনি, এক মুহূর্তে তা লাঘব হয়ে গেছে।

এখানেই শেষ নয়, অবাক হওয়ার বাকি ছিল আরও কিছুটা। যখন দৃষঅটির বাবা জানান, বিবেক নামক ছেলেটিকে তিনি চেনেন। তিনি বলেছেন, এটি অত্যন্ত সুসংবাদ। দুজনেই প্রাপ্তবয়স্ক, স্বাধীন, উপার্জনও করেন। সঠিক সঙ্গী ঠিক করে জীবন কাটাতে তাঁরা পারেন। মেয়ের উপর সম্পূর্ণ আস্থা রাখেন। জাতপাত, ধর্ম এবং অর্থের থেকে মনুষত্বটাই আসল।

 

 

View this post on Instagram

 

A post shared by Dre STy (@driiiishtiiii)

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

১৫ অগস্টের মধ্যে ই-কেওয়াইসি না করলেই বিপত্তি! বড় ঘোষণা কেন্দ্রের

হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

ভাঙা পা নিয়েই ১৫০ কিলোমিটার ট্রাইসাইকেল চালালেন বৃদ্ধ, বাঁচার জেদে হার মানল যন্ত্রণা

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

ভারত-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, দলে থাকছেন না শুভমন গিল

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা