মাঙ্কিপক্স আক্রান্তের প্রথম মৃত্যু ভারতে

আক্রান্তের বয়স মাত্র ২৬ বছর

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপূরম: মাঙ্কিপক্স (monkeypox) ভাইরাসে আক্রান্তে মৃত্য়ুর সাক্ষী রইল ভারত। মৃতের বয়স মাত্র ২৬ বছর। হাসপাতাল সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২৬ বছরের ওই তরুণ সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি (UAE) থেকে দেশে ফেরেন। ফেরার পর তাঁর শারীরিক অস্বস্তি শুরু হয়। মাঙ্কিপক্সে আক্রান্তের শরীরে যে ধরনের উপসর্গ দেখা যায় (symptoms of monkeypox) ২৬ বছরের ওই তরুণের শরীরে সেই ধরনের উপসর্গ দেখা দিলে পরিবারের লোকারে তাঁকে হাসপাতালে ভর্তি করেন। তরুণ ভর্তি হয়েছিল গত শুক্রবার। 

সূত্রের খবর, তরুণের শারীরিক অবস্থা ছিল রীতিমতো সঙ্কটজনক। চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে দেখেন ব্রেন ডেথ (Brain Death) ) হয়ে গিয়েছে। মানবিক কারণে তাকে হাসপাতালে ভর্তি করিয়ে নেওয়া হয়। রবিবার হাসপাতালের (hospital) তরফ থেকে সরকারিভাবে ওই তরুণের মৃত্যুর খবর দেওয়া হয়েছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার সময় তরুণের শরীর থেকে সংগৃহীত নমুনা  পরীক্ষার জন্য পাঠানো হলে রিপোর্ট পজিটিভ আসে।  তবে  হাসপাতাল কর্তৃপক্ষ আরও একবার  নমুনা পরীক্ষার জন্য আলাপ্পুজার একটি ল্যাবে (lab) পাঠিয়েছে। সেখান থেকে রিপোর্ট পজিটিভ এলে তারা সরকারিভাবে মৃত্যুর খবর জানাবে। ওই তরুণের সংস্পর্শে কারা এসেছিলেন, তাদের খোঁজ চলছে।  

অস্বস্তির পাশাপাশি স্বস্তির খবরও এসেছে একই রাজ্য থেকে মাঙ্কিপক্সে (monkeypox) প্রথম আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ রবিবার সকালে তাকে ডিসাচার্জ (discharged) করে দেয়। আপাতত তাকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতর (health dept)  এই ডিসচার্জের খবর দিতে গিয়ে জানিয়েছে, এদিন তাঁর আরও একদফা স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রিপোর্ট নেগেটিভ (negative) আসায় তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব