আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

অন্ধ্রের মন্ত্রী, বিধায়কের বাড়িতে আগুন লাগিয়ে দিল জনতা

নিজস্ব প্রতিনিধি, অমলাপূরম: জেলার নাম বদলের প্রতিবাদে অন্ধ্রের দুই নেতার বাড়িতে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা। মঙ্গলবার সকাল থেকেই  জেলা তপ্ত ছিল। নানা প্রান্তে হয়েছে বিক্ষোভ। কিন্তু সেই বিক্ষোভ যে এরকম বয়াবহ আকার ধারণ করবে, জেলা প্রশাসন বিন্দুমাত্র আঁচ করতে পারেনি। 

স্থানীয় প্রশাসন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছেন,  দাপুটে নেতা তথা পরিবহণমন্ত্রী বিশ্বরূপ এবং বিধায়ক পুণ্ডা সতীশের বাড়িতে উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয়। ক্ষুব্ধ জনতা প্রথমে আগুন লাগায় বিশ্বরূপের বাড়িতে। পরে তারা পুণ্ডা সতীশের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আগুন ধরিয়ে দেওয়ার আগে দুই নেতার বাড়িতে ঢুকে জেলাবাসী নির্বিবাদে ভাঙচুর চালায়। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা চার চাকার গাড়ি, দু চাকার গাড়িতেও তারা আগুন লাগায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। 

দুই নেতার বাড়িতে হামলা  ও অগ্নিসংযোগের খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে পুলিশের হাতে  আগ্নেয়াস্ত্র থাকার পরেও জনতার দিকে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছিল না। যদিও পুলিশ নিশ্চিত ছিল, এখনই কড়া পদক্ষেপ না করলে চিত্রটা আরও  ভয়াবহ হয়ে উঠবে। উত্তেজিত জনতাকে পিছু হঠার আর্জি জানায়। সেই আর্জিতে সাড়া না দিলে পুলিশ শূন্যে গুলি চালায় এবং উত্তেজিত জনতার দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যায়। তাতে জনতা সেখান থেকে পালায়।  

যাবতীয় ঘটনার পিছনে রয়েছে কোনাসীমা জেলার নাম বদল। রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় এই জেলার নাম বদলে বাবাসাহেব ভীমরাওয়ের নামে নামকরণ করা হবে। সরকারের সিদ্ধান্তে প্রবল আপত্তি তোলেন জেলার বাসিন্দারা। আর বিকেলে ঘটে গেল ভয়াবহ ঘটনা। হামলায় ২০জন পুলিশ কর্মী জখম হয়েছেন। 

আরও পড়ুন অন্ধ্রপ্রদেশের রাজধানী একটাই, ‘থ্রি ক্যাপিটাল বিল’ ফিরিয়ে নিল সরকার

Published by:

Share Link:

More Releted News:

চলন্ত বিমানের জানলা খুলে ঝাঁপ যাত্রীর, চেন্নাই বিমানবন্দরের ঘটনা শুনলে চমকে যাবেন

রিলস বানাতে গিয়েই বিপদ! জলের ট্যাঙ্কে ১৬ ঘণ্টা আটকে থাকা শিশুদের উদ্ধার করল বায়ুসেনা

ঘোড়া-হেলিকপ্টার নয়, ৭৩ বছর বয়সে পায়ে হেঁটে কেদারনাথে পৌঁছলেন বৃদ্ধা

টিভি-ফ্যান থেকে মোবাইল চার্জার, অটোতে উঠলেই মিলবে ভিআইপি ট্রিটমেন্ট! ভাইরাল ভিডিও

ফেসবুক থেকে প্রেম, প্রেমিকার নির্দেশে স্ত্রীর সঙ্গে যা করলেন জওয়ান শুনে শিউরে উঠবেন

একই ঘর থেকে উদ্ধার ৫টি দেহ! অভিযুক্ত স্বামীর কীর্তি শুনলে শিউরে উঠবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ