চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৮০ হাজার ঋণ পরিশোধে ব্যর্থ স্বামী, গাছে বেঁধে স্ত্রীকে নির্যাতন, পাশবিক ঘটনা অন্ধ্রে

নিজস্ব প্রতিনিধি, চিত্তুর : গ্রামের এক ব্যক্তির কাছে থেকে ৮০ হাজার টাকা ধার নিয়েছিলেন থিম্মারায়াপ্পা নামে একজন। কিন্তু সময়মতো তা পরিশোধ করতে পারেননি। শাস্তিস্বরূপ ওই ব্যক্তির স্ত্রীকে নিমগাছে বেধে নির্যাতন করার অভিযোগ উঠল মহাজন ও গ্রামবাসীদের বিরুদ্ধে। অন্ধ্রপ্রদেশের চিত্তুরে ঘটে গিয়েছে এমনই নক্কারজনক ঘটনা। এই ঘটনায় অভিযুক্ত মুনিকান্নাপ্পাকে গ্রেফতার করেছে কুপ্পাম পুলিশ।

জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা মুনিকান্নাপ্পার কাছে থেকে ৮০ হাজার টাকা ঝার করেছিলেন চিত্তুরের বাসিন্দা থিম্মারায়াপ্পা। কিন্তু তা ফেরৎ দিতে পারেননি। পরে থিম্মারায়াপ্পা স্ত্রী সিরসা ও সন্তানকে নিয়ে অন্যত্র থাকতে শুরু করেছিলেন। চলতি সপ্তাহে ছেলের রেজাল্ট বের হয়। তার ট্রান্সফার সার্টিফিকেট আনেত গিয়েছিলেন সিরসা। সেই সময় তাংকে দেখতে পেয়ে আটকে দেয় অভিযুক্ত মুনিকান্নাপ্পা। সেই সময় তাঁকে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ ওঠে। অভিযুক্ত সিরসাকে বলে স্বামীকে ফোন করতে টাকা মেটাবার জন্য। কিন্তু সিরসা জানান, স্বামী তাঁর সঙ্গে থাকেন না। এরপরেই তাঁর ওপর ক্রমাগত আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। স্বামীর করা ধারের ৮০ হাজার টাকার মধ্যে বেশ কিছুটা মিটিয়েওছেন বলে জানা গিয়েছে।

 

ঋণ পরিশোধ না করলে তাঁকে হত্যার হুমকিও দেয় মুনিকান্নাপ্পা। প্রত্যক্ষদর্শীরা এই ঘটনাটি মোবাইলে রেকর্ড করার চেষ্টা করলে তাঁদের উপরও চড়াও হয় বলেও অভিযোগ। এরপরেই স্থানীয়রা পুলিশকে খবর দিলে কুপ্পাম পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্ত মুনিকান্নাপ্পা সহ ৫জনেকে হেফাজতে নিয়েছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ১১৫, ১২৬, ১১২ ধারা সহ ৩ ধারায় মামলা দায়ের হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ