অর্থপাচার মামলায় ইডির মুখোমুখি অনিল আম্বানি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি অর্থপাচার সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার দিল্লিতে অবস্থিত ইডি-র সদর দফতরে হাজিরা দেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, চলমান তদন্তের অংশ হিসেবেই তাকে তলব করা হয়। এর ঠিক একদিন আগে মুম্বইয়ের পালি হিল এলাকায় অবস্থিত তাঁর বিলাসবহুল আবাসন ‘অ্যাবোড’, যার আনুমানিক মূল্য ৩,৭১৬ কোটি টাকা, তা অস্থায়ীভাবে সংযুক্ত (অ্যাটাচ) করার নির্দেশ জারি করে ইডি।

ইডি সূত্রে জানা গিয়েছে, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে মানি লন্ডারিং প্রতিরোেধ আইন (PMLA) অনুযায়ী এই অস্থায়ী সংযুক্তির নির্দেশ জারি করা হয়েছে। তদন্ত চলাকালীন সম্পত্তি বিক্রি বা হস্তান্তর ঠেকাতেই এই পদক্ষেপ। উল্লেখ্য, একই সম্পত্তির একটি অংশ-যার মূল্য প্রায় ৪৭৩.১৭ কোটি টাকা-২০২৫ সালের নভেম্বরে আগেই সংযুক্ত করা হয়েছিল। মামলাটি মূলত অনিল আম্বানির গোষ্ঠীভুক্ত সংস্থা রিলায়েন্স কমিউনিকেশনস (আরকম)-কে ঘিরে অভিযোগিত ব্যাংক ঋণ জালিয়াতির সঙ্গে সম্পর্কিত। ইডির দাবি, আরকম ও তার সহযোগী সংস্থাগুলি দেশি-বিদেশি ঋণদাতাদের কাছ থেকে প্রায় ৪০,১৮৫ কোটি টাকার ঋণ নিয়েছিল, যার বড় অংশ অনাদায়ী রয়েছে। ঋণের অর্থ অন্য খাতে সরানো ও আর্থিক অনিয়মের অভিযোেগ খতিয়ে দেখা হচ্ছে।

৬৬ বছর বয়সী এই শিল্পপতি এর আগেও ২০২৫ সালের আগস্টে ইডির সামনে হাজিরা দিয়ে বয়ান নথিভুক্ত করেছিলেন। সম্প্রতি সুপ্রিম কোর্টে-র নির্দেশে অনিল ধীরুভাই আম্বানি গোষ্ঠীর বিরুদ্ধে একাধিক ব্যাংক জালিয়াতি ও সংশ্লিষ্ট আর্থিক অনিয়মের অভিযোেগ তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে ইডি। এই মামলায় এখন পর্যন্ত মোট সংযুক্ত সম্পত্তির মূল্য দাঁড়িয়েছে প্রায় ১৫,৭০০ কোটি টাকা বলে জানিয়েছে সংস্থা।

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম ৩, ৫০ কোটির আগাম বুকিং

‘ইসকন মায়াপুরকে আন্তর্জাতিক মানে তৈরি করা হবে’, প্রশাসনিক বৈঠকের পর জানালেন অগ্নিমিত্রা পাল

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন