দক্ষিণ কোরিয়ায় মানব পাচারের অভিযোগে গ্রেফতার ভারতীয় নৌ আধিকারিক

তাঁর নির্দেশেই পুরো চক্রটি সাজিয়ে ছিলেন জ্যোতি শর্মা, রবি কুমার এবং দীপক ডোগরারা। বিষয়টি রবিবার জানিয়েছে ক্রাইম ব্রাঞ্চ। তবে এই ঘটনায় যেহেতু নাম জড়িয়েছে ভারতীয় নৌবাহিনীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোরিয়ায় মানব পাচার মামলায় চার অভিযুক্তের মধ্যে একজন নৌ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, জাল নথিতে দক্ষিণ কোরিয়ায় মানব পাচারের অভিযোগে ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট পদ মর্যাদার অফিসারকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনিই এই মানব পাচার চক্রের মাস্টারমাইন্ড। নৌবাহিনীতে থেকে মানব পাচারের মূল চক্র চালাচ্ছিলেন নৌবাহিনীর এই কর্মকর্তা। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, এই পর্যন্ত মানব পাচার মামলায় লেফটেন্যান্ট কমান্ডার ভিপিন কুমার ডাগর (৬৮)-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। যাঁদের গত বৃহস্পতিবার কোলাবা থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অন্যরা হলেন, সাব-লেফটেন্যান্ট জ্যোতি শর্মা, রবি কুমার এবং দীপক ডোগরা। পুলিশ এর আগে জানিয়েছিল, মানব পাচারের এই চক্রটি অনেকদিন ধরেই এহেন ঘৃণ্য কাজ চালাচ্ছিল। জানা গিয়েছে, এই চক্রটি জাল কাগজপত্র ব্যবহার করে প্রায় ৮ থেকে ১০ জনকে পূর্ব এশিয়ার দক্ষিণ কোরিয়ায় পাচার করেছিল, বিনিময়ে ১০ লক্ষ টাকা চার্জ করেছিল। প্রথমে বিপিণ কুমার ডাগর জাল নথি তৈরি করে কোরিয়ান কনস্যুলেটের কাছে পাঠিয়েছিল। আর তিনিই এই পুরো মানব পাচার চক্রের মাস্টারমাইন্ড। তাঁর নির্দেশেই পুরো চক্রটি সাজিয়ে ছিলেন জ্যোতি শর্মা, রবি কুমার এবং দীপক ডোগরারা। বিষয়টি রবিবার জানিয়েছে ক্রাইম ব্রাঞ্চ। তবে এই ঘটনায় যেহেতু নাম জড়িয়েছে ভারতীয় নৌবাহিনীর।

তাই ভারতীয় নৌবাহিনী এই মামলায় আইন প্রয়োগকারী সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করবে বলে জানিয়েছে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ আরও জানিয়েছে, পুণে থেকে গ্রেফতার হওয়া সিমরন তেজি শর্মা তাঁর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের দ্বারা এই মানব পাচারের আয় লেনদেন করতেন।অন্যদিকে জম্মু-কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়েছে নৌবাহিনীর আরও দুই কর্মী রবি কুমার এবং দীপক ডোগরাকে। মুম্বইতে আনার সঙ্গে সঙ্গেই তাঁদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন মুম্বই ক্রাইম ব্রাঞ্চের একজন পুলিশ আধিকারিক। জানা গিয়েছে, রবি কুমার জাল নথির মাধ্যমে তৈরি ভিসায় দক্ষিণ কোরিয়ায় যেতে চেয়েছিলেন। আর তিনি মানব পাচার চক্রের পুরো অপারেশনটি পর্যবেক্ষন করতেন বলে জানা গিয়েছে। আর জাল পাসপোর্টের ভিত্তিতেই তাঁদের পাকড়াও করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধি এবং পাসপোর্ট আইনের অধীনে প্রতারনা ও জালিয়াতির অভিযোগে মুম্বই থানা পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আরও অধিকতর তদন্ত চলছে বলে জানা গিয়েছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়