রামমন্দির প্রতিষ্ঠার আগে আতঙ্কে ভুগছেন অযোধ্যার সংখ্যালঘুরা

Share:

নিজস্ব প্রতিনিধি : ১৯৯২ সালের ৬ ডিসেম্বর। চোখের সামনে বাবরি মসজিদের ধ্বংসলীলা দেখেছিল হাজার হাজার মানুষ। বাবরি মসজিদ ধ্বংসকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গার স্মৃতি এখনও অনেকের কাছেই উজ্জ্বল। বাবরি মসজিদ এখন অতীত। অযোধ্যায় যেখানে এই বাবরি মসজিদ ছিল, সেখানেই তৈরি হয়েছে রাম মন্দির। আগামী ২২ জানুয়ারি সেই রামমন্দিরেরই উদ্বোধন হওয়ার কথা। তার আগে যথেষ্টই আতঙ্কিত অযোধ্যায় বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়।

অযোধ্যায় এখনও বিশাল সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের বাস। তাঁদের মধ্যে অনেকেই এখন আতঙ্কে ভুগছেন, রামমন্দির প্রতিষ্ঠার দিন কোনও অশান্তি হবে নাতো। রামমন্দির প্রতিষ্ঠার দিন ক্রমশই এগিয়ে আসছে। যতই ওই দিন এগিয়ে আসছে অযোধ্যার সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। অযোধ্যায় দীর্ঘদিন ধরে বসবাস করেন সফি মহম্মদের পরিবার। রামমন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সফি মহম্মদ জানান, ‘আমার পরিবারের সদস্যরা অনেক ঘটনাই দেখেছে। যখন তখন যা ইচ্ছে ঘটে যেতে পারে। কথন যে কী হবে, জানি না।‘ সফি মহম্মদ জানিয়ে দিলেন, রামমন্দির প্রতিষ্ঠার আগেই নিজের স্ত্রী ও দুই সন্তানকে তিনি অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছেন।

শুধু সফি মহম্মদই নন, এই একই রকম অবস্থা পারভেজ আহমেদ কাজমিরও। পারভেজ অয়োধ্যার একটি স্কুল চালান। রামমন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ভীত সন্ত্রস্ত তিনিও। তাঁর কথায় উঠে এল দুই দশক আগে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গার কথা। পারভেজ জানান, ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গাতেই মারা গিয়েছিলেন পারভেজের শ্বশুর। ফের এই রকম দাঙ্গার ঘটনা ঘটবে না কে বলতে পারে।

জানা গিয়েছে, অয়োধ্যায় বসবাসকারী ত্রিশ লক্ষ লোকের মধ্যে পাঁচ লক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের বাস। রামমন্দির প্রতিষ্ঠার আগে বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষই এখন অযোধ্যা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পরিকল্পনা করছে।

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সাইকেল চালালে দেশের জ্বালানি সঙ্কট লাঘব হবে’, বললেন রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য

মুম্বইয়ে লাইভ কনসার্ট চলাকালীন যুবকের রহস্যময় মৃত্যু, তদন্তে পুলিশ

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?