মুম্বইতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল শিল্পা শিরোদকরের গাড়ি, প্রাণে বাঁচলেন অভিনেত্রী

সাঙ্ঘাতিক ঘটনা! প্রবীণ বলিউড অভিনেত্রী তথা বিগ বস ১৮-খ্যাত শিল্পা শিরোদকরের গাড়িকে ধাক্কা একটি বেসরকারি বাসের, মেজাজ হারিয়ে ওই বেসরকারি বাস সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন শিল্পা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঙ্ঘাতিক ঘটনা! প্রবীণ বলিউড অভিনেত্রী তথা বিগ বস ১৮-খ্যাত শিল্পা শিরোদকরের গাড়িকে ধাক্কা একটি বেসরকারি বাসের, মেজাজ হারিয়ে ওই বেসরকারি বাস সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন শিল্পা। ঘটনাটি ঘটেছে, গতকাল বুধবার (১৩ অগস্ট) মুম্বইয়ের একটি ব্যস্ততম রাস্তায়। শিল্পার অভিযোগ, বেসরকারি বাসের ধাক্কায় তাঁর গাড়ি বা গাড়ির চালক কেউ আহত হননি। কিন্তু বাস সংস্থা এই ঘটনার দায় নিতে অস্বীকার করেছেন। পরিবর্তে তাঁর গাড়ির চালকের উপর দোষ চাপিয়েছে। দুর্ঘটনার দায় না নেওয়ার জন্যেই বাস সংস্থার উপর ক্ষুব্ধ অভিনেত্রী শিল্পা শিরোদকরে। বুধবার (১৩ অগস্ট), শিল্পা তাঁর ইনস্টাগ্রামে সিটফ্লো সংস্থার ওই বাসের ছবি শেয়ার করে লিখেছেন, এই বাসটি তাঁর গাড়িকে ধাক্কা দিয়েছে, আর মুম্বইয়ে ওই বাস সংস্থার প্রতিনিধিত্বকারী যোগেশ কদম এবং বিলাস মানকোট আমাকে বলেছেন যে, এটি তাঁদের সংস্থার দায়িত্ব নয়। এটি অভিনেত্রীর গাড়ির চালকের দায়িত্ব। এরা কতটা নির্মম! একটা চালক কতই বা আয় করে?

তিনি আরও জানিয়েছেন, এরপরেই তিনি মুম্বই পুলিশের কাছে ওই বেসরকারি বাস সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পোস্টে বাসের সঙ্গে ধাক্কা খাওয়ার পর অভিনেত্রী তাঁর ক্ষতিগ্রস্ত গাড়ির ছবিটিও জুড়ে দিয়েছেন। তবে মুম্বই পুলিশ তাঁর অভিযোগ শুনেছে। এবং বাস সংস্থার বিরূদ্ধে একটি মামলা দায়ের করেছে। তিনি একই পোস্টে মুম্বই পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, “@mumbaipolice @cpmumbaipolice কে ধন্যবাদ, তারা আমাকে খুব একটা সমস্যা ছাড়াই পুলিশে অভিযোগ দায়ের করতে সাহায্য করেছে। কিন্তু সংস্থাটি এখনও এই ঘটনার কোনও দায়িত্ব নিতে অস্বীকৃতি জানাচ্ছে। সৌভাগ্য ক্রমে আমার কর্মীরা ভালো আছেন। কেউ আহত নননি, তবে যেকোনও কিছু ঘটতে পারত।” তবে ঘটনার সময়ে গাড়িতে শিল্পা শিরোদকর গাড়িতে ছিলেন কিনা তা জানা যায়নি।

প্রসঙ্গত, ১৯৮৯ সালে রমেশ সিপ্পির ভ্রষ্টাচার সিনেমার মাধ্যমে শিল্পার বলিউডে অভিষেক হয়, যেখানে তিনি মিঠুন চক্রবর্তী এবং রেখার সঙ্গে এক অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর তিনি ‘খুদা গাওয়াহ’, ‘আঁখে’, ‘পেহচান’, ‘গোপী কিষাণ’, ‘বেওয়াফা সনম’ এবং মৃত্যুদণ্ডের মতো একাধিক বলিউড সিনেমায় অভিনয় করেছেন। শিল্পাকে শেষবার ২০০০ সালে গজগামিনী সিনেমায় দেখা গিয়েছিল। কিন্ত দীর্ঘ বিরতির পর ২০১৩ সালে তিনি টেলিভিশনে আসেন এবং বেশ কয়েকটি শোতে অংশ নেন। ২০২৪ সালে, তিনি সলমান খানের সঞ্চালনায় বিগবস ১৮-তে অংশগ্রহণ করেন। এখন, তিনি তাঁর প্রথম ওয়েব প্রজেক্ট, শঙ্কর- দ্য রেভোলিউশনারি ম্যান-এর শুটিং করছেন, যা আদি শঙ্করাচার্যের জীবনের উপর নির্মিত। তাকে আদি শঙ্করাচার্যের মা আরম্বার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল