পাপের প্রায়শ্চিত্ত! অতীতে মোদির হয়ে ভোট চাওয়ার জন্য ক্ষমা চাইলেন উদ্ধব

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পাঁচ বছর আগে লোকসভা ভোটে এনডিএ জোটের শরিক হিসাবে লড়েছিল অবিভক্ত শিবসেনা। শরিকি ধর্ম মেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জেতানোর জন্য মরাঠাবাসীর কাছে ভোট ভিক্ষা করেছিলেন ত‍ৎকালীন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। পাঁচ বছর বাদে ওই ভোট ভিক্ষার জন্য ক্ষমা চাইলেন বালাসাহেব ঠাকরের পুত্র।

বুধবার কোলহাপুরের হাতকানানগালের দলীয় প্রার্থী সত্যজি‍ৎ পাতিলের হয়ে ভোটপ্রচারে গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (উদ্ধব) প্রধান উদ্ধব ঠাকরে। ছিলেন বর্ষীয়ান মরাঠা নেতা শরদ পওয়ারও। ওই সভাতেই গতবার মোদির হয়ে ভোট ভিক্ষা করার জন্য ক্ষমা চান বালাসাহেব পুত্র। খানিকটা আবেগাপ্লুত হয়ে উদ্ধব বলেন, ‘যখন বিজেপি অধিকাংশ রাজনৈতিক দলের কাছে অচ্ছ্যুত ছিল, কোনও দল বিজেপির সঙ্গে হাত মেলাতে রাজি ছিল না, তখন বালাসাহেব ঠাকরে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন। শিবসেনার দৌলতেই মহারাষ্ট্রে পায়ের তলার জমি শক্ত করেছে বিজেপি নে্বতৃত্ব। গত লোকসভা ভোটে বিজেপি প্রার্থীদের জেতাতে শিবসৈনিকরা নিজেদের উজাড় করে দিয়েছিলেন। অথচ বিধানসভায় শিবসেনার প্রার্থীদের হারানোর জন্য জঘন্য নোংরামি করেছিল বিজেপি নেতা-কর্মীরা। যে পরিবার মহারাষ্ট্রে তাদের দলকে অক্সিজেন জুগিয়েছিল, সেই পরিবারের এক সদস্যকে মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরানোর জন্য নোংরা রাজনীতি করেছেন বিজেপি নেতারা। গদ্দারদের (পড়ুন একনাথ শিন্ডে) মদত দিয়ে দলে ভাঙন ধরিয়ে শিবসেনাকে দুর্বল করার চেষ্টা করেছে।’

এর পরেই প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে গতবারের নির্বাচনে মোদিকে ভোট দেওয়ার আর্জি জানানোর জন্য ক্ষমা চান উদ্ধব। তাঁর কথায়, ‘গতবার আমি আপনাদের বলেছিলাম, মোদিকে ফের প্রধানমন্ত্রী পদে বসাতে ভোট দিন। ওই কথা বলার জন্য আজ আমি ক্ষমাপ্রার্থী। একজন বিশ্বাসঘাতকের হয়ে ভোট ভিক্ষা করে আমি লজ্হজিত এবং অনুতপ্ত।’

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ১০ জনের

ডিমের কালিয়া একঘেয়ে লাগে? তাহলে ঝটপট বানিয়ে নিন ‘এগ লবাবদার’

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ

‘মহারাজ’ সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

ভারত সহ ৬০ টি দেশের পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার

মমতার বিরুদ্ধে বিদ্রোহ ৫৯ তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি

বাসন্তীতে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

কানাডার মুদির দোকানে আচমকা হাজির ‘ভগবান’ রাম, উঠল ‘জয় শ্রীরাম’ শ্লোগান

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ