চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সন্ত্রাসে ইন্ধন জোগানো বন্ধ না করলে মানচিত্র থেকে মুছে দেব, পাকিস্তানকে হুমকি সেনা প্রধানের

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের একবার সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সন্ত্রাসবাদীদের প্রতি গভীর রাষ্ট্রীয়  মদত দেওয়ার  জন্য পরিচিত প্রতিবেশী দেশকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান যদি মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায়, তাহলে তাকে সন্ত্রাসবাদকে সমর্থন করা বন্ধ করতে হবে।  জেনারেল দ্বিবেদী  সাফ বার্তা দিয়ে বলেছেন, এবার ভারতীয় বাহিনী কোনও সংযম দেখাবে না। তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইসলামাবাদ যদি সন্ত্রাসবাকে উস্কানি দেওয়া বন্ধ না হরে তাহলে  ‘অপারেশন সিঁদুর’-এর দ্বিতীয় ভাগ খুব বেশি দূরে নয়।  

 রাজস্থানের একটি সেনা পোস্ট থেকে  সেনা প্রধান বলেছেন,  "অপারেশন সিন্দুর ১.০-তে আমরা যে সংযম দেখিয়েছিলাম, এবার আমরা তা বজায় রাখব না। এবার আমরা এমন কিছু করব যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে তারা ভূগোলে তার স্থান ধরে রাখতে চায় কিনা। যদি পাকিস্তান ভূগোলে তার স্থান ধরে রাখতে চায়, তাহলে তাদের অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।" 

এদিন সেনা প্রধান সীমান্তে সেনাদের সতর্ক থাকার কথা বলেছেন। তিনি বলেন, “ঈশ্বর যদি চান, তাহলে শীঘ্রই তোমাদের সুযোগ আসবে।” সেনাদের শুভকামনাও জানিয়েছেন সেনাপ্রধান।  জেনারেল দ্বিবেদীর এই  সাব্য়াধান বাণী এয়ার চিফ মার্শাল এপি সিং-এর  মন্তব্যের পর  সামনে এসেছে।  এপি সিং বলেছেন, মে মাসে অপারেশন সিন্দুরের সময় ভারতীয় বাহিনী পাকিস্তানের কাছে থাকা আমেরিকার তৈরি এফ-১৬ এবং চিনা জেএফ-১৭ সহ চার থেকে পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই প্রসঙ্গে উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার পর উপযুক্ত জবাব দেওয়ার জন্য ভারত এই মেগা সামরিক অভিযান পরিচালনা করে। ৭ মে ভারতীয় বাহিনী দূরপাল্লার নির্ভুল অস্ত্র ব্যবহার করে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের (পাকিস্তান-অধিকৃত কাশ্মীর) নয়টি সন্ত্রাসী শিবিরে হামলা চালায়।

Published by:

Share Link:

More Releted News:

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

চার বছরের মেয়েকে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ