বেনজির নৃশংসতা! পথ কুকুরকে পিটিয়ে মারলেন সেনা আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি: সামরিক ব্যারাকের ভেতরে পশু নির্যাতনের এক ভয়াবহ ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি কুকুরকে লাঠি দিয়ে পিটিয়ে মারছে এক ব্যক্তি-এটাই ভিডিওর বিষয়বস্তু। অনলাইনে ভিডিওটি প্রকাশ পাওয়া মাত্র ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এনজিও সংস্থা পিপল ফর অ্যানিম্যালস তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করেছে। যে ব্যক্তির বিরুদ্ধে সারমেয় নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর নাম এ পাইদু রাজু। ১৬ মাদ্রাজ রেজিমেন্টের ল্যান্স হাবিলদার হিসাবে কর্মরত রয়েছেন তিনি।

পিএফএ-এর মতে, মঙ্গলবার রাতে চেন্নাইয়ের পল্লভরম সেনা ক্যাম্পের ভেতরে ঘটনাটি ঘটেছে। এনজিও কর্তৃপক্ষের দাবি, কুকুরটি মারধরের ফলে গুরুতর আহত হয়। একসময় প্রচন্ড যন্ত্রণা পেয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এনজিও কর্তৃপক্ষের অভিযোগ এ পাইদু রাজু যে এই ঘটনা প্রথমবার ঘটালেন তা নয়। এর আগেও একাধিকবার ওই হাবিলদার কুকুর পিটিয়ে মেরেছেন। বাধা দেওয়ার চেষ্টা করা হলে মিলেছে হুমকি। নিজের পদের অপব্যবহার করে তিনি জনগণকে ভয় দেখাতেন।

ভিডিওটির পোস্টে লেখা রয়েছে, “আমরা আনএডিটেড ফুটেজটি শেয়ার করছি। আপনাদের কষ্ট দেওয়ার জন্য নয়, বরং মানুষের দেখার প্রয়োজন যে এই নির্যাতন কতক্ষণ চলেছিল। এটাই বাস্তবতা। এটি উপেক্ষা করা যাবে না।”

 

পিপল ফর অ্যানিম্যালস নামে ওই এনজিও এই কাজের তীব্র নিন্দা করে বলেছে, “এই ধরণের ব্যক্তি সমাজের জন্য ক্ষতিকারক। ভারতীয় সেনাবাহিনীতে তাঁর কোনও স্থান হওয়া উচিত নয়।” অবিলম্বে এ পাইদু রাজুর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। ১৬ নম্বর রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল আশীষ ট্যান্ডনকে এই বিষয়টি সমাধানের জন্য অনুরোধ করেছেন এনজিও কর্তৃপক্ষ।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়