বিহারের জেলে অঙ্গ- প্রত্যঙ্গ কেটে আত্মঘাতী চিনা নাগরিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবৈধভাবে  ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার হয়েছিল চিনের এক বাসিন্দা। আর  এই গ্রেফতারির পরেই বিহারের জেলের মধ্যে আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত  চিনা ব্যক্তি  লি জিয়াকি। এরফলে মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।  জানা গিয়েছে, তিনি চিনের শানডং প্রদেশের বাসিন্দা ছিলেন। গত ৬ জুন ব্রহ্মপুরা থানা এলাকার লক্ষ্মী চকের কাছ থেকে জিয়াকিকে  গ্রেফতার করে  পুলিশ।

ভিসা-সহ ভারতে ভ্রমণের কোন নথি না থাকায় চিনের বাসিন্দাকে গ্রেফতার করা হয়। আর এরপরেই ওই ব্যক্তির কাছ থেকে  একটি মোবাইল ফোন এবং ভারত, চিন এবং নেপালের বেশ কিছু মুদ্রা  বাজেয়াপ্ত করে পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে ওই ব্যক্তির বিরুদ্ধে  ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্টে  মামলা রুজু হয়। এরপরেই   লি জিয়াকিকে  অমর শহিদ ক্ষুদিরাম বসু সেন্ট্রাল জেলে পাঠায় পুলিশ।

গত ৭ জুন কারাগারের হাসপাতালের টয়লেটের মধ্যে ভাঙা চশমা দিয়ে শরীরের গুরুত্বপূর্ণ বেশ কিছু  অংশ কাটার চেষ্টা করে অভিযুক্ত ওই ব্যক্তি। এরপরেই ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।  জেল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ তাকে মুজাফফরপুরের শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।  মঙ্গলবার সকালে চিনের ওই ব্যক্তি হাসপাতালের মধ্যে প্রাণ হারান।

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর