আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিনা ভোটেই জয়ী অরুণাচলের মুখ্যমন্ত্রী-সহ ৫ বিজেপি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, ইটানগর: সত্যিই সেলুকাস কী বিচিত্র এই দেশ! নজিরবিহীনভাবেই বিনা ভোটে বিধায়ক পদে নির্বাচিত হলেন বিজেপি শাসিত অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু ও চার বিজেপি প্রার্থী। ওই পাঁচ আসনে ভয়ে মনোনয়নই দাখিল করেননি বিরোধী শিবিরের কোনও নেতা। আর কোনও মনোনয়ন না জমা পড়ায় পাঁচ জনেই বিনা ভোটে বিধানসভায় যাওয়ার ছাড়পত্র পেয়ে গিয়েছেন। অতীতে এমন ঘটনা কখনও ঘটেছে কিনা, তা মনে করতে পারছেন না প্রবীণ রাজনীতিবিদরা।

আগামী ১৯ এপ্রিল লোকসভার প্রথম দফার ভোটের সঙ্গেই অরুণাচল প্রদেশের বিধানসভার ৬০ আসনে ভোট হওয়ার কথা। গত ২০ মার্চ থেকে শুরু হয়েছিল মনোনয়ন জমা নেওয়ার কাজ। বুধবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, ৬০ আসনের মধ্যে ৫ আসনে বিজেপি প্রার্থী ছাড়া আর কেউ মনোনয়ন পত্র জমা দেননি। ওই পাঁচ আসনের মধ্যে রয়েছে ‘দলবদলু’ হিসাবে কুখ্যাত মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডুর আসনও । তাওয়াং জেলার মুকটো আসন থেকে বিনা ভোটে জয়ী হয়েছেন। এছাড়া সাগালু আসন থেকে বিজেপি প্রার্থী রাতু টেসি, রইং থেকে মুথচু মেথি, তালি থেকে জিক্কে থাকোই তালিহা থেকে ন্যায়াতো দুকাম জয়ী হয়েছেন। সাগালু আসনটি একসময়ে কংগ্রেসের দুর্গ হিসাবেই পরিচিত ছিল। বাকি ৫৫টি আসনে ভাগ্য পরীক্ষায় নেমেছেন বিভিন্ন দলের ১৯২ প্রার্থী।

অরুণাচল প্রদেশ বিধানসভার সব কয়টি আসনে প্রার্থী দিয়েছে রাজ্যের শাসকদল বিজেপি। কংগ্রেসের পক্ষ থেকে ৩৪টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। আর এক আঞ্চলিক দল ন্যাশনাল পুইপলস পার্টি প্রার্থী দিয়েছে ২৯টি আসনে। অরুণাচলের দুটি লোকসভা আসনেও ১৯ এপ্রিল ভোট নে্ওয়া হচ্ছে। দুই আসনে ভাগ্যপরীক্ষায় নেমেছেন ১৯ প্রার্থী।

 

Published by:

Share Link:

More Releted News:

ঘোড়া-হেলিকপ্টার নয়, ৭৩ বছর বয়সে পায়ে হেঁটে কেদারনাথে পৌঁছলেন বৃদ্ধা

টিভি-ফ্যান থেকে মোবাইল চার্জার, অটোতে উঠলেই মিলবে ভিআইপি ট্রিটমেন্ট! ভাইরাল ভিডিও

ফেসবুক থেকে প্রেম, প্রেমিকার নির্দেশে স্ত্রীর সঙ্গে যা করলেন জওয়ান শুনে শিউরে উঠবেন

একই ঘর থেকে উদ্ধার ৫টি দেহ! অভিযুক্ত স্বামীর কীর্তি শুনলে শিউরে উঠবেন

দিল্লির বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৯, আহত একাধিক

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ