এই মুহূর্তে

চিনা সেনাদের হাতে অপহৃত আইনজীবীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ রাহুলের

courtesy: google

নিজস্ব প্রতিনিধিঃ চিনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) হাতে অপহরণ হয়েছেন শ্বশুর। এবার তাঁর বউমার সঙ্গে সাক্ষাৎ করলেন রাহুল গান্ধী। বর্তমানে শুরু হয়েছে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। এই পদযাত্রায় অরুণাচল প্রদেশে আমোনি দিরু পুলোমের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

পুলোমের শ্বশুরকে ২০১৫ সালে পিপলস লিবারেশন আর্মি অপহরণ করেছে । দীর্ঘদিন ধরে পুলম সেই  অপহরণের প্রতিবাদ করে আসছেন। কিন্তু সুরাহা হয়নি। তাই এই পদযাত্রায় আমোনি দিরু পুলোমের সঙ্গে দেখা করলেন রাহুল। তাঁর কাছ থেকে পুরো ঘটনাটি শোনেন রাহুল । এই পুরো ঘটনাটি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস নেতা। পাশাপাশি আশ্বস্ত করেছে দ্রুত তাঁর শ্বশুরকে ফিরিয়ে আনা হবে। জানা গিয়েছে, পুলোমের শ্বশুর, একজন আইনজীবী ছিলেন।

প্রসঙ্গত, ভারত জোড়ো ন্যায় যাত্রার নেতৃত্ব দেওয়া কংগ্রেস নেতা ইটানগরের কাছে শিবির স্থাপন করছিলেন। আর সেখানেই তিনি রাতযাপন করেন। অরুণাচল প্রদেশে রাত্রিযাপনের পর রবিবার থেকে ফের অসম যাত্রার দ্বিতীয় পর্ব শুরু করল কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। রাহুল গান্ধী বলেছেন, এই যাত্রা মানুষকে ‘ন্যায়বিচার’ দেওয়ার জন্য।

গত ১৪ই জানুয়ারি থেকে মণিপুর থেকে ৬,৭০০ কিলোমিটার যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। দেশের মৌলিক সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যু হল এই যাত্রার মূল লক্ষ্য। এই যাত্রা শেষ হবে ২০ মার্চ মুম্বইয়ে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কেন্দ্রের চাপে ইস্তফা দিলেন ইন্ডিগো’র সিইও পিটার এলবার্স

সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ পেতে লুট! ফ্যাশন ডিজাইনারের হানিট্র্যাপ কাণ্ডে চাঞ্চল্য

ভারতীয়রা চুলোয় যাক, বাংলাদেশকে বাঁচাতে ৫০০০ টন ডিজেল পাঠাচ্ছে মোদি সরকার

কৃষকের মেয়ের বিয়েতে হঠাৎ হাজির রাহুল গান্ধি, পাত পেড়ে খেলেন অনুষ্ঠান বাড়ির ভোজ

তিনবার বিষ দিয়েও মরেনি স্ত্রী! শেষে পরিকল্পিত খুনের ছক, গ্রেফতার স্বামী

একমাসে তিন বার ভিন্ন জনের কাছে বিক্রি, মহিলার সঙ্গে যা ঘটেছে শুনলে শিউরে উঠবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ