সুগার বেড়ে যাওয়ায় তিহার জেলে ইনসুলিন দেওয়া হল কেজরিকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে জেলের মধ্যে ইনসুলিন দেওয়া হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার রাতে শরীরে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার পর  তিহার জেলে তাঁকে ইনসুলিন দেওয়া  হয়েছে। বেশ কয়েকদিন ধরে আপের তরফে অভিযোগ করা  হয়েছিল কেজরিকে ইনসুলিন দেওয়া হচ্ছে না। এরফলে তিনি অসুস্থ হয়ে পড়ছেন। অবশেষে সেই সকল অভিযোগের পর সোমবার রাতে তাঁকে ইনসুলিন দিল  তিহাল জেল কর্তৃপক্ষ।

এই নিয়ে আম আদমি পার্টির সৌরভ ভরদ্বাজ এক বিব্রতি প্রকাশ করে জানিয়েছেন, “ আজ এটা স্পষ্ট হল যে দিল্লির মুখ্যমন্ত্রী ভুল কথা বলছিল না। তার সত্যি ইনসুলিনের প্রয়োজন ছিল। যদি ইনসুলিনের প্রয়োজন না থাকে তাহলে এখন দিচ্ছেন কেন? এখান থেকেই বোঝা যাচ্ছে, বিজেপির সরকারের অধীনস্থ কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে তার চিকিৎসা করছিলেন না।“ অন্যদিকে  কেজরিওয়াল এবং আপ প্রশাসন  টানা ১০ দিন ধরে ক্রমাগত ইনসুলিন নিয়ে জেল কর্তৃপক্ষকে চিঠি দেয়। তবে জেল তাঁকে ইনসুলিন দিতে রাজি হয়নি। এরফলে শুরু হয় নানান বিতর্ক।

উল্লেখ্য চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার অনুমতি চেয়েছিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু সোমবার রাউস অ্যাভিনিউ আদালত কেজরির সেই আবেদন খারিজ করে দেয়। পাশাপাশি কেজরিকে প্রতিদিন ইনসুলিন দেওয়া প্রয়োজন রয়েছে কিনা তা খতিয়ে দেখতে একটি মেডিক্যাল টিম গঠনের নির্দেশ দেয় আদালত।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!